হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস

প্রকাশ:
Print news

আসন্ন ‘জি১ অ্যাডভান্স প্রেজেন্টস ফ্যামিলি রানার্স ১৫কে রান ২০২৬’ দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর শ্যামলীর আশা টাওয়ার প্রাঙ্গণে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। মূলত দৌড়বিদদের প্রয়োজনীয় সরঞ্জাম বা কিট সংগ্রহের জন্য আয়োজিত এই এক্সপোটি পরিণত হয়েছিল পারিবারিক মিলনমেলায়। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে দৌড়বিদদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্বজনরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে রেস বিব নম্বর, জার্সি এবং কিট ব্যাগ তুলে দেওয়া হয়। কিট সংগ্রহের আনুষ্ঠানিকতার বাইরেও দৌড়প্রেমীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করার সুযোগ পান। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিবারিক উৎসবে। ফলে শুধু কিট সংগ্রহের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি।

এই এক্সপোর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা অংশ নেওয়ার সুযোগ পায়। আয়োজকদের মতে, দৌড় প্রতিযোগিতার পাশাপাশি ছোটবেলা থেকেই শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা এবং পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার মধ্য দিয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়।

দিনব্যাপী চলা এই আয়োজনে কিট সংগ্রহের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও কফি কর্নারের ব্যবস্থা, যা দৌড়বিদ ও তাঁদের পরিবারের সদস্যদের সময় কাটানোর ক্ষেত্রে বাড়তি আনন্দ যোগ করে। এই প্রতিযোগিতায় এবার মোট ২ হাজার ৫০০ জন দৌড়বিদ নিবন্ধন করেছেন। এটি আয়োজনের তৃতীয় সংস্করণ। প্রথমবারের মতো এই আয়োজনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

আগামী ৩০ অক্টোবর, শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে মূল দৌড় প্রতিযোগিতা। এতে ১৫ কিলোমিটার ও ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড়ের পাশাপাশি শিশুদের জন্য ৫০০ মিটারের বিশেষ দৌড় বিভাগ থাকছে। আয়োজকদের প্রত্যাশা, সুস্থ জীবনধারায় শরীরচর্চার নিয়মিত অভ্যাস গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন
শিরোনাম :
সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি সাজিদা ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে ২০০ জনের নিয়োগ ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১১ জন নিহতের দাবি হুতিদের অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি অফ স্পিনার আলিস আল ইসলাম নাহিদ ইসলাম |: জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না ১৬-২২ অক্টোবর: সরকারি-বেসরকারি খাতে সেরা ১০ চাকরির বিজ্ঞপ্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে ভাবা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকটকালে বুদ্ধিজীবীদের একাংশ ফ্যাসিবাদের তোষামোদি করেছে: রিজভী ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী বিধিনিষেধ উপেক্ষা করে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৫ নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের, সিরিজে এগিয়ে সফরকারীরা কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি সাজিদা ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে ২০০ জনের নিয়োগ ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১১ জন নিহতের দাবি হুতিদের অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি অফ স্পিনার আলিস আল ইসলাম নাহিদ ইসলাম |: জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না ১৬-২২ অক্টোবর: সরকারি-বেসরকারি খাতে সেরা ১০ চাকরির বিজ্ঞপ্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে ভাবা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকটকালে বুদ্ধিজীবীদের একাংশ ফ্যাসিবাদের তোষামোদি করেছে: রিজভী ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী বিধিনিষেধ উপেক্ষা করে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৫ নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের, সিরিজে এগিয়ে সফরকারীরা কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন