রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত

প্রকাশ:
Print news

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি একান্ত নিজস্ব সিদ্ধান্ত। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জলবায়ু পরিবর্তন ও কপ-৩১ সম্মেলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ নিজস্ব উদ্যোগে জলবায়ু অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসন্ন সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটের তৈরি পণ্যের বিশ্ববাজারের সম্ভাবনাকে গুরুত্বের সাথে তুলে ধরবে বাংলাদেশ। জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, অভিযোজন এবং প্রশমন—এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোর প্রতি তার আহ্বান, তারা যেন জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দ্রুত পূরণ করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা যেন আরও না বাড়ে, সেজন্য আন্তর্জাতিক সহায়তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে পাওয়া জরুরি। পাশাপাশি ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি কার্যকর তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর তিনি আলোকপাত করেন।

বৈশ্বিক আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও কার্যকর করতে জাতীয় ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর জোর দেন শামা ওবায়েদ। তিনি বলেন, সম্মিলিতভাবে নিজেদের যৌক্তিক দাবি আদায় করাই এখন মূল লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। এছাড়াও পরিবেশ নিয়ে কাজ করা দেশের তরুণ প্রজন্মকেও এই কর্মযজ্ঞে সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন ফেসবুকে পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ড হাসপাতালে ভর্তি রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত বিশ্বের শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ার নির্দেশ কিম জং উনের পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে সভা ধামরাইয়ে অটোরিকশা গ্যারেজে সম্পদ সংক্রান্ত ঘটনায়, গ্রেপ্তার চার মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ কায়রন পোলার্ড তে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ |: বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জনের নিয়োগ ও আনসার–ভিডিপি ব্যাংকে সুযোগ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী ঢাকায় জমকালো নারী ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে মোনালিসা একাডেমি সংবিধান সংশোধন কমিটির ৯ম বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬ কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন ফেসবুকে পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ড হাসপাতালে ভর্তি রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত বিশ্বের শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ার নির্দেশ কিম জং উনের পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে সভা ধামরাইয়ে অটোরিকশা গ্যারেজে সম্পদ সংক্রান্ত ঘটনায়, গ্রেপ্তার চার মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ কায়রন পোলার্ড তে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ |: বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জনের নিয়োগ ও আনসার–ভিডিপি ব্যাংকে সুযোগ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী ঢাকায় জমকালো নারী ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে মোনালিসা একাডেমি সংবিধান সংশোধন কমিটির ৯ম বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬