লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজ

প্রকাশ:
Print news

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক কাতার সফরকে কেন্দ্র করে দোহার লুসাইল প্রাসাদে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। এই আয়োজনে ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন। নৈশভোজের সময় কাতারের আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কাতারের আমির দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

আমিরের আতিথেয়তার জবাবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের মধ্যকার অভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের প্রশংসা করে তিনি জ্বালানি, প্রযুক্তি এবং শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় ভবিষ্যতে সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের লক্ষ্য নিয়ে ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ম্যাক্রোঁ।

এই রাজকীয় আয়োজনে আরও উপস্থিত ছিলেন আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। এছাড়া শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমসহ কাতারের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নৈশভোজে অংশ নেন।

শেয়ার করুন
শিরোনাম :
আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ সৌদিতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজ ইরান সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ লিবিয়ায় জিম্মি খিলক্ষেতের ব্যবসায়ী, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সাত দিন পর ককরোচ পার্টির দুই নেতার মুক্তি আঞ্চলিক যুদ্ধের চরম ঝুঁকি নিয়ে কাতারের সতর্কবার্তা অস্ট্রেলিয়াকে ফলোঅনে ফেলে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ফেডারেশন কাপ: ড্রয়ে পয়েন্ট খোয়াল মোহামেডান, জয়ের ধারায় কিংস আইনশৃঙ্খলার চরম অবনতিতে প্রতিমন্ত্রীকে অস্ত্র ধরতে হচ্ছে: জামায়াত আমির স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ: আবেদনের সুযোগ ৫০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী: রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করতে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইরানকে চাপে ট্রাম্পের হুঁশিয়ারি জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ সৌদিতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজ ইরান সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ লিবিয়ায় জিম্মি খিলক্ষেতের ব্যবসায়ী, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সাত দিন পর ককরোচ পার্টির দুই নেতার মুক্তি আঞ্চলিক যুদ্ধের চরম ঝুঁকি নিয়ে কাতারের সতর্কবার্তা অস্ট্রেলিয়াকে ফলোঅনে ফেলে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ফেডারেশন কাপ: ড্রয়ে পয়েন্ট খোয়াল মোহামেডান, জয়ের ধারায় কিংস আইনশৃঙ্খলার চরম অবনতিতে প্রতিমন্ত্রীকে অস্ত্র ধরতে হচ্ছে: জামায়াত আমির স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ: আবেদনের সুযোগ ৫০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী: রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করতে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইরানকে চাপে ট্রাম্পের হুঁশিয়ারি জ্বালানি বাজারে বড় অস্থিরতার আশঙ্কা কাতারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, ইশরাকের মন্ত্রিসভা থেকে বিদায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে বিসিবি প্রতিনিধিদলের সন্তোষ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে বৈষম্য: সুপ্রিম কোর্টের শুনানির সিদ্ধান্ত