পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর এই সফরসূচি সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম—এই তিন মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রেস সচিব জানান, পূজামণ্ডপ পরিদর্শনের পর আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’ সরকার এবার দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার, বরাদ্দ বৃদ্ধি এবং ছুটি বাড়ানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতা প্রদান করেছে।

প্রধানমন্ত্রী এই সফরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সরাসরি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে তিনি সৈয়দপুর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীতে পৌঁছে তিনি বেলা ১টা ১৫ মিনিটে ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি নেবেন।

বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এ ছাড়া বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নিপুল রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড এবং প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এই সফরে সঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিনী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকার বনানী ও মহাখালীর পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে এবং পরের দিন বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎসব।

শেয়ার করুন
শিরোনাম :
ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০ ছোটবেলার কোন অভ্যাসে ‘টাইগার’ নাম পেলেন টাইগার শ্রফ? ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা রংপুরে ট্রাকচাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি ফ্রান্সে দাঙ্গা: বিভিন্ন শহরে জারি নৈশ কারফিউ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে মডেল সাহারা রে পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার শক্তিশালী এল নিনোর কবলে বিশ্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই জাতীয় দলের ক্রিকেটাররা রাশিয়ার ঝুঁকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগের পর আবার পরীক্ষা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ৩০ ছোটবেলার কোন অভ্যাসে ‘টাইগার’ নাম পেলেন টাইগার শ্রফ? ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা রংপুরে ট্রাকচাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি