ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দারাজ এলাকার ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে ৭৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এই ব্যক্তিদের রোববার একযোগে জানাজা শেষে সমাহিত করা হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় ভবন ধসে তারা প্রাণ হারিয়েছিলেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে রোববার। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ নিহত হয়েছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের মতে, চলমান পরিস্থিতির ভয়াবহতা এমনই যে, এখনও প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানের তিন বছর পূর্ণ হতে চললেও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত তিন বছরে এই উপত্যকায় মোট ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তবে স্থানীয়দের ধারণা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই হিসাবের তুলনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না।






