কম্বোডিয়া থেকে ফিরছেন সাইবার প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি

প্রকাশ:
Print news

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটানো ৩০ জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে করে দুপুর ১২টা ১০ মিনিটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রবাসীদের ফেরানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার ও ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ছিলেন ১৭ দিন, জানালেন দুঃসহ অভিজ্ঞতা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনের বিমানবন্দরে দেশে ফেরার উদ্দেশ্যে গেলে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে। মূলত নিয়ম মেনে দেশে ফিরতে চাইলে বিভিন্ন আইনি জটিলতা ও অবৈধ অবস্থানের কারণ দেখিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক ৩২ জনের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন ডিটেনশন সেন্টারে আটকা পড়ে যান। অমানবিক পরিস্থিতির মধ্যে থাকা এই কর্মীদের মুক্তি ও দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে চিঠি পাঠানো হয়েছিল। অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ইমিগ্রেশন যাচাইয়ের সময় অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন জটিলতার কারণে তাঁদের আটক করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, দালাল চক্রের মাধ্যমে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি পুরো উল্টে যায়। তাঁদের জোর করে সাইবার স্ক্যামিং বা অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হতো। এসব ‘স্ক্যাম সেন্টার’ থেকে পালানোর চেষ্টা করলে তাঁদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ রয়েছে। প্রতারণার শিকার হয়ে প্রায় ১৮০০ কর্মী সেখানে মানবেতর জীবনযাপন করছেন বলে ধারণা করা হচ্ছে, যারা এখন সরকারি সহায়তায় দেশে ফেরার পথ খুঁজছেন। কম্বোডিয়ায় প্রতারণার শিকার ১৮০০ কর্মী, ফেরত আনতে সরকারের সহায়তা কামনা।

ফেরত আসতে যাওয়া ৩০ জন বাংলাদেশি হলেন: মো. হারুন অর রশীদ, মো. আবদুল ওয়াদুদ, মো. তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, মো. লাবন শেখ, মো. আবদুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, মো. ইমন আলী, মো. বারকাতুল্লাহ, মো. রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, মো. তৈয়ব আলী শেখ, সাইমন ভূঁইয়া, মো. রাশেদুল, মো. আকাশ আহমেদ, মো. শিমুল আলী, আশিকুর রহমান, মো. আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

শেয়ার করুন
শিরোনাম :
আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু বুমরাহকে সব ফরম্যাটে না খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর নাটোরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে শিশুর জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে বারবার লক্ষ্যবস্তু বলিউড: বন্দুকধারীদের হামলার শিকার যেসব তারকা কম্বোডিয়া থেকে ফিরছেন সাইবার প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন ইয়েমেনে আবার ফিরছে আমিরাত: সৌদি আরবের সাথে নতুন সমঝোতা দিনাজপুরে গৃহবধূ ও দুই শিশু সন্তানের মৃত্যুতে তদন্ত শুরু গ্যাসের সন্ধানে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা সরকারের মেসির বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকান তরুণ মোরা চিরিরবন্দরে তিনজনের রহস্যময় মৃত্যু: স্বামী শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ: আবেদনের সুযোগ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান লোহাগাড়ায় ব্যবসায়ীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়, চার দিন পর টেকনাফে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু বুমরাহকে সব ফরম্যাটে না খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর নাটোরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে শিশুর জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে বারবার লক্ষ্যবস্তু বলিউড: বন্দুকধারীদের হামলার শিকার যেসব তারকা কম্বোডিয়া থেকে ফিরছেন সাইবার প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন ইয়েমেনে আবার ফিরছে আমিরাত: সৌদি আরবের সাথে নতুন সমঝোতা দিনাজপুরে গৃহবধূ ও দুই শিশু সন্তানের মৃত্যুতে তদন্ত শুরু গ্যাসের সন্ধানে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা সরকারের মেসির বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকান তরুণ মোরা চিরিরবন্দরে তিনজনের রহস্যময় মৃত্যু: স্বামী শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ: আবেদনের সুযোগ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান লোহাগাড়ায় ব্যবসায়ীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়, চার দিন পর টেকনাফে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড