ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন। সিজেপি সূত্র জানিয়েছে, জামিনের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মুচলেকায় সই করার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে।
এর আগে শুক্রবার ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ তাকে সতর্কতামূলকভাবে আটক করেছিল। একই কর্মসূচিতে অংশ নেওয়ার পথে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও আটক হয়েছিলেন, তবে পুলিশি আইনের ৬৫ ধারার প্রক্রিয়া শেষে তাকে আগেই ছেড়ে দেওয়া হয়। লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস। লালন সাঁইয়ের আধ্যাত্মিক উত্তরাধিকার কার। ভারতে ঢুকে বিএসএফের হাতে আটক ২ পুলিশ, ফেরাতে কাজ করছে বিজিবি।
অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। নেহা বোরা মুক্ত, দীপকের অবস্থান এখনো অজানা।
দিল্লির কনট প্লেস এলাকার সেন্ট্রাল পার্কের কাছে শুক্রবার দীপকের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন। সন্ধ্যার দিকে বিভিন্ন শিক্ষার্থী, অধিকারকর্মী ও সংগঠনগুলোর সদস্য এতে যোগ দিলে বিক্ষোভটি বড় আকার ধারণ করে। Cockroaches never die. https://t.co/oXZCG26ucz।
বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় দিল্লি পুলিশ অন্তত ১০টি এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করেছে। অধিকারকর্মী, নাগরিক সমাজ এবং বিভিন্ন গণমাধ্যম সংগঠনের ধারাবাহিক চাপের মুখে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে।
অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহার এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা এসেছে। আগামী ২৩ অক্টোবর সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে বিভিন্ন কৃষক সংগঠন দিল্লি অভিমুখে বড় ধরনের মিছিল করার পরিকল্পনা নিয়েছে।
উল্লেখ্য যে, পুরো ঘটনাপ্রবাহে পুলিশের ভূমিকা এবং বিক্ষোভকারীদের ওপর হামলার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। সিজেপি ও এআইএসএসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের দাবি আদায়ে কঠোর অবস্থানে রয়েছে। উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ।






