পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

ডেঙ্গু মোকাবিলা, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় রাজধানী ঢাকায় মানুষের চাপ অনেক বেশি। জনবহুল এই শহরকে পরিচ্ছন্ন রাখা বেশ চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব। শিক্ষার্থীদের প্রতি তাঁর পরামর্শ, কর্মসূচির অংশ হিসেবে মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতার কাজে নামলে কোনো স্থান দ্রুত পরিষ্কার করা সম্ভব হয়। তবে এই উদ্যোগ কেবল নির্দিষ্ট কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। এছাড়া বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সচেতন করার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।

পরিবেশের সাথে জনস্বাস্থ্যের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সদস্যরা সুস্থ থাকতে চাইলে আশপাশ পরিষ্কার রাখা জরুরি। অপরিকল্পিত অপরিচ্ছন্ন পরিবেশ রোগব্যাধির ঝুঁকি বাড়ায়। বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়লে পর্যাপ্ত চিকিৎসা ও ওষুধের জোগান দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই পরিবেশ পরিষ্কার রেখে মানুষকে রোগমুক্ত রাখাই এখন মূল কাজ।

ডেঙ্গু প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর ডেঙ্গুতে অনেক মানুষ আক্রান্ত ও প্রাণহানির শিকার হচ্ছেন। মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। এ লক্ষ্যে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সকলকে নির্দেশ দিয়েছেন, নিজেদের বাসা, কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকতে হবে।

রাস্তাঘাট, খাল, নদী ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কঠোরভাবে বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, যত্রতত্র প্লাস্টিক বোতল, পলিথিন বা খাবারের প্যাকেট ফেললে পরিবেশ দূষিত হয়, যা মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা রাখে। বিএনসিসি ও স্কাউটের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে সহযোগিতা করতে হবে। নদী-নালা, খাল-বিল ও জলাশয় পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও পানির দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হওয়াটা বিব্রতকর উল্লেখ করে তিনি বেশি করে গাছ লাগানোর তাগিদ দেন। ২০০৪-০৫ সালে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে ঢাকা শহরে ৮০ হাজার নিমগাছ রোপণের স্মৃতিচারণ করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই সংখ্যা ছাড়িয়ে যেতে হবে। বৃক্ষরোপণে নিজের অতীত উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত একটি সংগঠনের মাধ্যমে ২০০৪-০৫ সালের দিকে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল। মনে রাখতে হবে, তোমরা শুধু নিজের জন্য নয়, সবার স্বার্থে কাজ করছো।’। পরবর্তী সময়ে সেখানে নিমগাছের বিস্তার ঘটে।

পরিবেশের ভারসাম্যের উদাহরণ হিসেবে সৌদি আরবের আরাফাতের ময়দানে বৃক্ষরোপণের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, একসময় বৃক্ষশূন্য আরাফাতের ময়দানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ ও বাংলাদেশি বিজ্ঞানীদের পরামর্শে নিমগাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে সেই গাছগুলো ‘জিয়া ট্রি’ হিসেবে পরিচিতি পেয়েছে। জাপানের উদাহরণ দিয়ে তিনি বলেন, জাপানিরা ময়লা ফেলার পরিবর্তে তা নির্দিষ্ট স্থানে রাখার অভ্যাস গড়ে তুলেছে, যা আমাদের অনুসরণযোগ্য।

ভবিষ্যৎ নেতৃত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই এই দেশের ভবিষ্যৎ চালক। এখন থেকেই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে হবে। তোমরা সবাই মিলে কাজ করলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি ও সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের অংশ হিসেবে সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন
শিরোনাম :
ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় বাড়ল, কমল একটি পদ মোহামেডানের প্রতাপ থেকে স্বাধীন বাংলা দলের সংগঠক পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে বিমানবন্দর ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা কাতারে অবৈধ প্রবাসীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা ও সতর্কবার্তা হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ওয়াইল্ডার ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি রাবির বক্স অফিসে রজনীকান্তের ঝড়, প্রথম দিনেই আয় ১১০ কোটি বন্ধ হতে যাচ্ছে নিউ ইয়র্কের দেড় শ বছরের ঐতিহ্যবাহী রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই পদ ছাড়লেন ট্রাম্পের প্রেস অপরাধ দমনে একজোট কাতার ও মিসর, স্বাক্ষর ঐতিহাসিক চুক্তি কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু আজ ঢাকায় কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া অধিদপ্তর বসুন্ধরা কিংসের জয়যাত্রা অব্যাহত, পূর্ণ পয়েন্টে ছুটছে মোহামেডান দিল্লি পুলিশে আটক নেহা বোরা মুক্তি পেলেন, আদালতে দীপকে পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় বাড়ল, কমল একটি পদ মোহামেডানের প্রতাপ থেকে স্বাধীন বাংলা দলের সংগঠক পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে বিমানবন্দর ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা কাতারে অবৈধ প্রবাসীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা ও সতর্কবার্তা হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ওয়াইল্ডার ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি রাবির বক্স অফিসে রজনীকান্তের ঝড়, প্রথম দিনেই আয় ১১০ কোটি বন্ধ হতে যাচ্ছে নিউ ইয়র্কের দেড় শ বছরের ঐতিহ্যবাহী রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই পদ ছাড়লেন ট্রাম্পের প্রেস অপরাধ দমনে একজোট কাতার ও মিসর, স্বাক্ষর ঐতিহাসিক চুক্তি কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু আজ ঢাকায় কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া অধিদপ্তর বসুন্ধরা কিংসের জয়যাত্রা অব্যাহত, পূর্ণ পয়েন্টে ছুটছে মোহামেডান দিল্লি পুলিশে আটক নেহা বোরা মুক্তি পেলেন, আদালতে দীপকে পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি