ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা

প্রকাশ:
Print news

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা কেবল সামরিক শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে নিশ্চিত করা সম্ভব নয়। বেলফাস্ট টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়োজিত এক আলোচনায় ওবামা ইসরাইলের বর্তমান নীতি ও ফিলিস্তিন সংঘাত নিয়ে এই মন্তব্য করেন। পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে ওই আলাপচারিতায় তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন। গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই ‘বেদনাদায়ক’ হওয়া উচিত।

ওবামা বলেন, সংঘাতের এই ধ্বংসাত্মক চক্রটি মূলত ঐতিহাসিক ক্ষোভ এবং অনমনীয় দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ইউরোপে ইহুদিদের দীর্ঘ নিপীড়নের ইতিহাসের প্রতি পূর্ণ সম্মান রেখেও তিনি স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনিরাও তাদের ভূমি হারিয়ে চরম অবিচারের শিকার হয়েছেন। ওবামার ভাষায়, ফিলিস্তিনিদের ভূমি হারানো এবং তাদের প্রতি অবিচার করার বিষয়টি অনস্বীকার্য একটি বাস্তবতা।

বর্তমান ইসরাইলি সরকারের কৌশল নিয়ে প্রশ্ন তুলে ওবামা বলেন, যদি ইসরাইলের চিন্তা এমন হয় যে, প্রযুক্তিগত ও সামরিকভাবে শক্তিশালী হওয়ায় তারা যা খুশি করতে পারে এবং কাউকে কোনো ছাড় দেবে না—তবে তারা মূলত তাদের নৈতিক ভিত্তি হারিয়ে ফেলছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সম্ভবত এই পথই বেছে নিয়েছে। কিন্তু এটি মনে রাখা জরুরি যে, ৭০ লক্ষ ফিলিস্তিনি এই অঞ্চলেই থাকবেন। এটাও সত্য যে, তারা মানুষের জমি কেড়ে নিয়েছে এবং তারা বাড়াবাড়ি করেছে। আর স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা বলেছে: ‘এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই। তিনি বলেন, ‘ইসরাইলের দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে—‘যেহেতু আমরা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত রাষ্ট্র, তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমাদের ইচ্ছামতো কাজ করা, যা খুশি তা নেওয়া এবং কাউকে কোনো ছাড় না দেওয়ার ওপর’। তবে এমন অবস্থান নিলে বুঝতে হবে যে, আপনি আপনার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছেন। তাদের এটি উপলব্ধি করা জরুরি যে, ৭০ লক্ষ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।’।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের ওপর এমন কোনো কঠোর শর্ত চাপিয়ে দেওয়া কখনোই টেকসই সমাধান হতে পারে না, যা অন্য কোনো জাতি নিজের বেলায় কখনোই মেনে নেবে না। সহিংসতা বন্ধে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার লক্ষ্যে শক্তিশালী পক্ষের দায়িত্ব অনেক বেশি বলেও তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, বেলফাস্ট সফরের সময় কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দুয়ার খুলল মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দুয়ার খুলল মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি