রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার

প্রকাশ:
Print news

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ জন বাংলাদেশিকে পাচারের পর জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যুক্ত করার ভয়াবহ তথ্য সামনে এসেছে। ১৪ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আসাদুজ্জামান জানান, পাচারের শিকার ব্যক্তিদের রাশিয়ায় পৌঁছানোর পর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে সরাসরি রুশ বাহিনীর হাতে তুলে দেওয়া হতো। মাত্র ২১ দিনের প্রশিক্ষণের পরেই তাদের পাঠিয়ে দেওয়া হতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ময়দানে। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের প্রতিশ্রুত কাজে নিয়োগ না দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই যুবকদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। নির্মাণকাজে চাকরির আশ্বাসে জনপ্রতি প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে, তাদের যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম, মধ্য ও শেষ ভাগে এমনভাবে মোতায়েন করা হতো, যেন তারা প্রতিপক্ষের অবস্থানের জন্য একধরনের ‘শিকার’ হিসেবে ব্যবহৃত হয়। তাদের লক্ষ্য করে ড্রোন হামলা হলে সেই সূত্র ধরে প্রতিপক্ষ কোথায় আছে তা শনাক্ত করত রুশ বাহিনী। এই নিষ্ঠুর কৌশলের শিকার হয়ে অন্তত ২০ বাংলাদেশি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এভাবে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছে সংস্থাটি। ‎এসআরবি জানায়, যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম ভাগ, মধ্যভাগ ও শেষভাগ—এই তিন অংশে মোতায়েন করা হয়েছিল। তাদের মধ্যে প্রথম দিনেই ড্রোন হামলায় ১৭ জন নিহত হন। পরবর্তী সময়ে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

এ ঘটনায় এসআরবি মানবপাচার চক্রের অন্যতম হোতা ও জাবালে নূর ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (৫৫) এবং চক্রের সদস্য আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করেছে। এসআরবি কর্মকর্তা জানান, এই মানবপাচারের সঙ্গে রাশিয়ার ইগর নামের এক ব্যক্তি এবং কিরগিজস্তানের জুলিয়া নামের এক নারীও জড়িত রয়েছেন। চক্রের আরেক সদস্য মোস্তাফিজুরকে ধরতে অভিযান চলমান রয়েছে। অভিযানে আরও জানা গেছে, কেবল বাংলাদেশ নয়, একই কৌশলে আরও বিভিন্ন দেশের নাগরিকদের রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ানো হচ্ছে।

ভুক্তভোগীদের মধ্যে দুজন আহত অবস্থায় দেশে ফিরতে পেরেছেন। তাদের একজন রাজন জানিয়েছেন, ড্রোনের আঘাতে কোমর ভেঙে শরীর অবশ হয়ে গেলেও জীবন বাঁচাতে তিনি বুকের ওপর ভর দিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্যাম্পে ফিরেছিলেন। এছাড়া আরও আটজন ভুক্তভোগীর মধ্যে দুজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন এবং ছয়জন এখনো যুদ্ধের ময়দানে রয়েছেন। এদের বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তান, যারা ঋণ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এখন অনেকের স্বজনের মরদেহ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।

মোহা. আসাদুজ্জামান আরও জানান, ভুক্তভোগীরা গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাজীপুর জেলার বাসিন্দা। যুদ্ধ করার মতো শারীরিক সক্ষমতা বা সামরিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদেশে চাকরির প্রলোভনে পা দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের জন্য সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসআরবি। এত অল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পেছনে অন্য উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে এসআরবি।

শেয়ার করুন
শিরোনাম :
রাশিয়ার ডিজেল সরবরাহের আশ্বাসে কমল জ্বালানি তেলের দাম সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ গঙ্গা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার হুতি হামলার মুখে বাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের রাশিয়ার ডিজেল সরবরাহের আশ্বাসে কমল জ্বালানি তেলের দাম সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ গঙ্গা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার হুতি হামলার মুখে বাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের