আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

প্রকাশ:
Print news

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সাত উইকেটে ৩৭২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে। এতে আফগানিস্তানের সামনে জয়ের জন্য ৪৭৯ রানের লক্ষ্য দাঁড়িয়েছে, যা টেস্ট ইতিহাসের রেকর্ড। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ছয় উইকেটে ২২৩ রান। সেই অবস্থায় ক্রিজে ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে দুবার জীবন পান, এরপর দারুণ ব্যাটিংয়ে ১১৫ বলে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে সাজঘরে ফেরেন। গতকাল ছয় উইকেটে ২২৩ রান নিয়ে গতকাল খেলা শুরু করেছিল বাংলাদেশ। কায়েস আহমেদের বলে দুইবার ক্যাচ মিস হয়। সুযোগ নিয়ে ৬১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তিনি ১১৭ বলে ১৪টি চার মেরে ১০২ রানে আউট হন। বাংলাদেশ ১০৫.২ ওভারে সাত উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে।

লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া মিরাজ অপরাজিত ৫২ রান করেন। এই দুই ব্যাটার সপ্তম উইকেট জুটিতে ২০১ বলে ১৪৯ রান যোগ করেন। লিটন তার এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রান পূর্ণ করেছেন। মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পর পঞ্চম বাংলাদেশী হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। এর আগে নাজমুল হোসেন শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রানে আউট হয়েছিলেন। প্রথম ইনিংসে তানজিদ হাসান ৮৩ ও সাদমান ইসলাম ৬৭ রান করেন, সেখানে লিটন করেছিলেন ৫৩ রান। এই ইনিংসে ১৮ রান করার সাথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাচে নয় হাজার রানের রেকর্ড গড়েন লিটন। অন্যদিকে তৃতীয় দিন আগে তানজিদ হাসান ৩১ এবং সাদমান ইসলাম ১৩ রান করে আউট হন। মিরাজ ৯৭ বলে পাঁচটি চার মেরে ৫২ রানে নটআউট থাকেন।

বাংলাদেশ দলের বোলারদের তোপের মুখে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪০ রানে। হাসান মাহমুদ ৫৫ রানে পাঁচ উইকেট নেন, যার মধ্যে হ্যাটট্রিকের কীর্তিও ছিল। এছাড়া এবাদত হোসেন ৫৬ রানে চার উইকেট শিকার করেন। আফগানদের হয়ে আবদুল মালিক ৬২ রান করেন। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা শুরুতেই চাপে পড়ে। দলীয় তিন রানে এবাদতের শিকার হয়ে ফেরেন মালিক। এরপর ২৮ রান তুলতেই শাহিদুল্লাহকে আউট করেন হাসান মাহমুদ। দুই উইকেটই পড়েছে লিটন দাসের ক্যাচে। টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়তে হলে আফগানিস্তানকে এখন অসাধ্য সাধনের অপেক্ষায় থাকতে হবে।

শেয়ার করুন
শিরোনাম :
সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের আইসিসির মাসসেরা হওয়ার অনন্য রেকর্ড শুভমান গিলের গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১ মেসি ও সুয়ারেজের জোড়া গোলে মায়ামির দাপুটে জয় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিল ব্যাংক এশিয়া টাঙ্গাইলে মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, তছনছ প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী রাশিয়ার ডিজেল আমদানি: ট্রাম্পের সিদ্ধান্তে কূটনৈতিক ও রাজনৈতিক সংকট নিজের অর্জনের গভীরতা নিয়ে সংশয়ে লিওনেল মেসি সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের আইসিসির মাসসেরা হওয়ার অনন্য রেকর্ড শুভমান গিলের গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১ মেসি ও সুয়ারেজের জোড়া গোলে মায়ামির দাপুটে জয় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিল ব্যাংক এশিয়া টাঙ্গাইলে মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, তছনছ প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী রাশিয়ার ডিজেল আমদানি: ট্রাম্পের সিদ্ধান্তে কূটনৈতিক ও রাজনৈতিক সংকট নিজের অর্জনের গভীরতা নিয়ে সংশয়ে লিওনেল মেসি