কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার

প্রকাশ:
Print news

কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। মঙ্গলবার কুমিল্লা-বরুড়া সড়কের দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আতিকুল্লাহ সবুজ (২২) নামের বাসের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহত সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। এছাড়া সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসের চালক মনির হোসেন জানান, গাড়ি চালানোর সময় হঠাৎ স্টিয়ারিং লক হয়ে গেলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি খাদে পড়ে যায়। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে নিহত হেলপারের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন স্থানীয় শ্রমিক নেতা আবদুল জলিল। একই সঙ্গে বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
শিরোনাম :
মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের আইসিসির মাসসেরা হওয়ার অনন্য রেকর্ড শুভমান গিলের গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১ মেসি ও সুয়ারেজের জোড়া গোলে মায়ামির দাপুটে জয় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিল ব্যাংক এশিয়া টাঙ্গাইলে মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, তছনছ প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী রাশিয়ার ডিজেল আমদানি: ট্রাম্পের সিদ্ধান্তে কূটনৈতিক ও রাজনৈতিক সংকট নিজের অর্জনের গভীরতা নিয়ে সংশয়ে লিওনেল মেসি সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে অগ্নিকাণ্ড: আহত ১ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের আইসিসির মাসসেরা হওয়ার অনন্য রেকর্ড শুভমান গিলের গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১ মেসি ও সুয়ারেজের জোড়া গোলে মায়ামির দাপুটে জয় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়া খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিল ব্যাংক এশিয়া টাঙ্গাইলে মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, তছনছ প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী রাশিয়ার ডিজেল আমদানি: ট্রাম্পের সিদ্ধান্তে কূটনৈতিক ও রাজনৈতিক সংকট নিজের অর্জনের গভীরতা নিয়ে সংশয়ে লিওনেল মেসি সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে অগ্নিকাণ্ড: আহত ১