দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু

প্রকাশ:
Print news

দেশের কারাগারগুলোতে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। সমাজসেবা অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বন্দি এসব শিশুর শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনায় নিয়ে অধিদপ্তর শিশুদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেছে।

কারাগারে মায়েদের সঙ্গে থাকা এসব শিশুর সুরক্ষার বিষয়ে এর আগে ‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের সূত্র ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত জুন মাসে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৫ জুন হাইকোর্ট একটি রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই আদেশে দেশের বিভিন্ন কারাগারে কতজন শিশু রয়েছে, তাদের বয়স কত এবং সামগ্রিক অবস্থা কী—তা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় কারা মহাপরিদর্শককে। ‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে গত ৮ মে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। আদেশে দেশের বিভিন্ন কারাগারে কারাবন্দী মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, তাদের সংখ্যা, বয়সসহ সার্বিক অবস্থান–সংবলিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর রিট আবেদনকারীর কাছে এই সমন্বিত প্রতিবেদনটি পাঠায়। আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, প্রতিবেদনটি চলতি সপ্তাহে হাতে পেয়েছেন এবং সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর নিয়মিত আদালত বসলে এটি সেখানে উপস্থাপন করা হবে। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ‘শিশু সুরক্ষা ইউনিট’ ও ‘প্রবেশন শাখা’ যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘প্রবেশন অ্যান্ড আফটার কেয়ার সার্ভিসেস’ বর্তমানে দেশের ৬৪টি জেলা ও আটটি সিএমএম আদালতসহ মোট ৭২টি ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ‘অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র সহায়তায় কারাগারে থাকা শিশুদের নিয়মিত পোশাক, পুষ্টিকর খাবার ও খেলনা সরবরাহ করা হয়। পাশাপাশি প্রবেশন কর্মকর্তাদের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’ কাজ করে থাকে।

ভবিষ্যৎ করণীয় সম্পর্কে প্রতিবেদনে গুরুত্বারোপ করে বলা হয়েছে, কারাগারের পরিবেশ শিশুদের দীর্ঘমেয়াদী বিকাশের জন্য উপযোগী নয়। তাই এই শিশুদের সর্বোচ্চ স্বার্থ রক্ষার্থে ‘ফস্টার কেয়ার’ বা বিকল্প পারিবারিক পরিবেশে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়েছে। এছাড়া কোনো শিশুর জন্য পারিবারিক আশ্রয় নিরাপদ বা সম্ভব না হলে, সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘সরকারি শিশু পরিবার’ অথবা উপযুক্ত কোনো নিরাপদ আবাসনকেন্দ্রে তাদের লালন-পালন ও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

শেয়ার করুন
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চাঁদা না দেওয়ায় তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি বাস নেদারল্যান্ডস থেকে ফেরেননি হকি দলের দুই খেলোয়াড় মদনে মাদক সেবনের সময় আটক পৌর ছাত্রদল সম্পাদকসহ চারজন ১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চাঁদা না দেওয়ায় তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি বাস নেদারল্যান্ডস থেকে ফেরেননি হকি দলের দুই খেলোয়াড় মদনে মাদক সেবনের সময় আটক পৌর ছাত্রদল সম্পাদকসহ চারজন ১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল