নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির

প্রকাশ:
Print news

মাঠের বাজে সময় এবং নিষেধাজ্ঞার খড়গের মধ্যেই ব্যক্তিগত জীবনে বড় এক ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মডেল ও প্রভাবশালী ব্যক্তিত্ব ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটেছে। ভার্জিনিয়ার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন খোদ ফনসেকাই। মাঠের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের।

পেশাদার ক্যারিয়ারেও বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন ভিনিসিয়ুস। সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তের প্রতিবাদে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন। এতে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আরও বড় শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে তার। তেমন কিছু ঘটলে আগামী ২৫শে অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও তার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়বে। এমন পেশাদার সংকটের মাঝেই এলো তার বিচ্ছেদের এই সংবাদ। সাম্প্রতিক সময়ে ভিনির পেশাদার ফুটবল ক্যারিয়ারও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। রেফারির প্রতিবেদন অনুযায়ী, সেটি মেনে নিতে না পেরে তার দিকে ‘আক্রমণাত্মকভাবে তেড়ে যান’ এ রিয়াল ফরোয়ার্ড।

তাদের বিচ্ছেদ নিয়ে কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছিল, বিশেষ করে ভিনিকে ছাড়াই ভার্জিনিয়ার মায়ামি সফর করার পর থেকে দূরত্ব আরও স্পষ্ট হয়। তবে ভার্জিনিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, সন্তানদের তাদের বাবা এবং জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়ক জে ফেলিপের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য যে, জে ফেলিপের সঙ্গে ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভার্জিনিয়া। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে পথচলার পর ২০২৫ সালের মে মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। ব্যক্তিগত জীবনের এমন টানাপোড়েনের পর এবার ভিনিসিয়ুস নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
শিরোনাম :
এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট ই হল ও মাইকেল রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও বাড়ল চুয়েটে নতুন উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ করলেন আন্দোলনকারীরা টেস্টে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইবাদত ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে দলে ফিরলেন আলিস আল ইসলাম ‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা ইউরোপের কোন ১০ দেশে কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি? হার্ট অ্যাটাকেই মৃত্যু নানা পাটেকরের, ময়নাতদন্তে মিলল কারণ ঢাবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ ৫ ধাপে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পিটিআই নেতা সোহেল আফ্রিদিকে আটকের অভিযোগ, এলাকায় জরুরি অবস্থা এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট ই হল ও মাইকেল রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও বাড়ল চুয়েটে নতুন উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ করলেন আন্দোলনকারীরা টেস্টে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ইবাদত ত্রিদেশীয় সিরিজ: ওয়ানডে দলে ফিরলেন আলিস আল ইসলাম ‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা ইউরোপের কোন ১০ দেশে কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি? হার্ট অ্যাটাকেই মৃত্যু নানা পাটেকরের, ময়নাতদন্তে মিলল কারণ ঢাবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ ৫ ধাপে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পিটিআই নেতা সোহেল আফ্রিদিকে আটকের অভিযোগ, এলাকায় জরুরি অবস্থা