ঢাকায় টেকসই ও স্মার্ট আবাসন প্রকল্প গড়ার সম্ভাবনা

প্রকাশ:
Print news

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিটিআই চার দশকের পথ চলায় প্রতিনিয়ত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে। প্রতিষ্ঠানটির এম মাহবুবুর রহমান জানান, বর্তমানে নতুন প্রজন্মের ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আবাসন প্রকল্পে আধুনিক নকশা ও নির্মাণশৈলীর সমন্বয় ঘটানো হচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে স্মার্ট হোম প্রযুক্তি, হোম অটোমেশন, রুফটপ বাগান, কমিউনিটি সুবিধা এবং ওয়েলবিয়িং-কেন্দ্রিক ফিচারগুলো প্রকল্পগুলোতে যুক্ত করা হচ্ছে। আবাসনকে এখন শুধু একটি ঠিকানা হিসেবে নয়, বরং উন্নত জীবনযাপনের মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

নির্মাণ শিল্পের প্রতিটি ধাপে এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। পরিকল্পনা, নকশা প্রণয়ন, নির্মাণ ব্যবস্থাপনা, প্রকল্পের সার্বিক তদারকি, মান নিয়ন্ত্রণ এবং বিপণনসহ প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ কাজের স্বচ্ছতা ও দক্ষতা বাড়িয়ে দিয়েছে। এর ফলে একদিকে যেমন সময় ও সম্পদের অপচয় কমছে, অন্যদিকে গ্রাহকের বাড়ি মালিকানার অভিজ্ঞতাও অনেক বেশি আনন্দময় হয়ে উঠছে।

স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহারের বিষয়ে এম মাহবুবুর রহমান আরও জানান, এটি বর্তমানে বিলাসিতার চেয়েও বেশি স্বাচ্ছন্দ্যের বিষয়। অ্যাপার্টমেন্টে নিরাপত্তার জন্য স্মার্ট ডোর লক, ভিডিও ডোরফোন ও নিরাপত্তা ক্যামেরা এবং দৈনন্দিন সুবিধার্থে গ্যাস লিকেজ ডিটেক্টর, রিমোট-কন্ট্রোলড ফ্যান-লাইট এবং স্মার্ট লাইটিং সিস্টেম যুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তিগুলো নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাবির ওপর নির্ভরশীলতা কমায় এবং বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখে। মানুষের জীবনকে নিরাপদ ও সহজ করে তোলাই এসব প্রযুক্তির মূল উদ্দেশ্য।

নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার বিষয়টি বর্তমান আবাসন খাতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেও গ্রাহকের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে অ্যাপার্টমেন্টের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়িক অস্থিরতার প্রভাব থাকলেও দক্ষতা ও ব্যয়সাশ্রয়ী পরিকল্পনার মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, বিটিআই শুধুমাত্র উচ্চবিত্তদের জন্য প্রকল্প নির্মাণে সীমাবদ্ধ নয়। বিভিন্ন শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতা ও চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী ও মানসম্মত আবাসন তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। আবাসনকে কেবল সম্পত্তি হিসেবে না দেখে এটিকে মানুষের নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সামনের দিনগুলোতেও সব ধরনের ক্রেতার জন্য বাস্তবসম্মত আবাসন প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

শেয়ার করুন
শিরোনাম :
চুল টেনে লাল কার্ড: সংবাদ সম্মেলন বয়কট করলেন মরিনিও আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত দিন মণিপুরে ফের জাতিগত সহিংসতা, ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ব্র্যাকে সাসটেইনেবিলিটি ও কার্বন ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন পডকাস্ট ‘ক্যারিয়ার ক্লাসরুম’ ঢাকায় টেকসই ও স্মার্ট আবাসন প্রকল্প গড়ার সম্ভাবনা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়: দুই বাংলাদেশিসহ নিহত ১২ রোনালদোর শাস্তির সিদ্ধান্তে নাটকীয় মোড় বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু চুল টেনে লাল কার্ড: সংবাদ সম্মেলন বয়কট করলেন মরিনিও আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত দিন মণিপুরে ফের জাতিগত সহিংসতা, ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ব্র্যাকে সাসটেইনেবিলিটি ও কার্বন ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন পডকাস্ট ‘ক্যারিয়ার ক্লাসরুম’ ঢাকায় টেকসই ও স্মার্ট আবাসন প্রকল্প গড়ার সম্ভাবনা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়: দুই বাংলাদেশিসহ নিহত ১২ রোনালদোর শাস্তির সিদ্ধান্তে নাটকীয় মোড় বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু