মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা

প্রকাশ:
Print news

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বিয়ের আনন্দের আমেজ বদলে গেছে মর্মান্তিক শোকে। মঙ্গলবার ভোরে মেয়ের বিয়ের কেনাকাটা করতে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ হারিয়েছেন লোকমান হোসেন। দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী দিরু নামের আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে এবং দিরু নেত্রকোনা জেলার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী দিরু নামের অপর একজন নিহত হয়েছেন। বাড়িতে চলছিল বিয়ের ডামাডোল, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বিয়ের বাজার নিয়ে আর বাড়ি ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ হারিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান হোসেনকে দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি সজোরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে আঘাত করে। সংঘর্ষের ফলে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন দিরু। ঘটনার পরপরই গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুমের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের সহায়তায় লোকমান ও দিরুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা লোকমানকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দিরুরও মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই সড়ক দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিয়ের কেনাকাটা নিয়ে ঘরে ফেরার কথা থাকলেও লোকমান হোসেনের এমন আকস্মিক বিদায়ে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন
শিরোনাম :
আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজাবাসীর জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত করল বিএনপিকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে: আনিসুর রহমান খোকন এশিয়ান গেমস ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সর্বশেষ আপডেট মিঠা পানির মাছ রপ্তানিতে গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী নিয়োগপত্র না পেয়ে শাহবাগে অবস্থান বিয়ের ছয় মাসের আগেই কন্যাসন্তানের বাবা হলেন গায়ক জুবিন ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সংকট নিরসনের নেপথ্যে কী? বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত আগামী ২৩ থেকে ২৪ অক্টোবর কুয়াকাটায় পর্যটন কার্নিভ্যাল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ইয়েমেন যুদ্ধে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির সমুদ্রে নাবিকদের রহস্যময় নিখোঁজ হওয়ার নেপথ্যের অজানা কাহিনি শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দারুণ জয়, দুঃসংবাদ রাফিনহার চোট মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ হারালেন বাবা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জনের নিয়োগ তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পান প্রভা কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ল লাইটার একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজাবাসীর জন্য ১ কোটির বেশি খাবারের প্যাকেট প্রস্তুত করল বিএনপিকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে: আনিসুর রহমান খোকন এশিয়ান গেমস ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সর্বশেষ আপডেট মিঠা পানির মাছ রপ্তানিতে গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী নিয়োগপত্র না পেয়ে শাহবাগে অবস্থান বিয়ের ছয় মাসের আগেই কন্যাসন্তানের বাবা হলেন গায়ক জুবিন ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সংকট নিরসনের নেপথ্যে কী? বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত