বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:
Print news

আগামী বৃহস্পতিবার, ১ অক্টোবর ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সরকারি সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফর নির্ধারিত থাকলেও তা পরবর্তীতে স্থগিত হয়ে ১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানান ো হয়েছে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে দুপুর ১টা ৩০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন তিনি। এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত মূল জনসভায় যোগ দেবেন তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জনসভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানের বিষয়টিও কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনের পর বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন এলাকায় ব্যাপক তোড়জোড় চলছে। পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। নিরাপত্তার স্বার্থে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। জনসভার মঞ্চ, প্যান্ডেল এবং উদ্বোধনী ফলক স্থাপনের কাজও প্রায় সম্পন্ন হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপন করেছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ ফেনী-পরশুরাম প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টের মেরামত কাজ করছে। পরশুরাম-সুবার বাজার সড়ক এবং ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠের আশেপাশের এলাকাগুলোতে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ বাগেরহাটে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বিশাল কোরাল দীর্ঘ বেকারত্বের ছয় মাস: পেশাজীবীর দেওয়া ছয়টি কার্যকর পরামর্শ শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীনের দুই নাটকের প্রদর্শনী ব্যাংক খাত সংস্কারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অপতথ্য ও এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক সৌম অ্যাপে বিশেষ গাড়ির নম্বর প্লেটের নিলাম ঘোষণা জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ বাগেরহাটে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বিশাল কোরাল দীর্ঘ বেকারত্বের ছয় মাস: পেশাজীবীর দেওয়া ছয়টি কার্যকর পরামর্শ শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীনের দুই নাটকের প্রদর্শনী ব্যাংক খাত সংস্কারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অপতথ্য ও এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক সৌম অ্যাপে বিশেষ গাড়ির নম্বর প্লেটের নিলাম ঘোষণা জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল