বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

প্রকাশ:
Print news

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রুনাইর ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের অন্যতম আলোচনার বিষয় ছিল বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা। এছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হয়েছে। ভবিষ্যতে ঢাকা ও বন্দর সেরি বেগাওয়ানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাই কমিশনারকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আঁকা বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
লেবাননের নাবাতিহ ও টায়ারে ইসরায়েলি বাহিনীর ফসফরাস হামলা জাসদ কার্যালয় থেকে আটক আড়াই শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন মেসির শেষ ম্যাচে রোমার বাধায় দিবালা-মোলিনা এশিয়ান গেমসে ক্যারিয়ার সেরা স্কোরে উজ্জ্বল বাংলাদেশের আরচাররা বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক তিন দিনে ১৫৪ কোটি টাকার ব্যবসা করল নানির ‘দ্য অক্টোবর ও নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শিগগিরই কাটবে জ্বালানি সংকট: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দুই শহরে বন্দুক হামলায় ঝরল ২৭ প্রাণ গাজায় মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কার্যত স্থবির: বাস্তবায়নে বাধা কোথায়? চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক করিডর চালুর প্রস্তাব বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতল ইউরোপিয়ান ইউনিভার্সিটি পিটিআইয়ের লংমার্চ নিয়ে পিছুটান ও অভ্যন্তরীণ দোটানা প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬১ জেলায় বাদ ২৩৮৫, নিয়োগের দাবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ক্ষুব্ধ সাদিয়া আয়মান মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার বোয়িং কেনার চুক্তিতে দেশের স্বার্থকেই প্রাধান্য: মাহদী আমিন হরমুজ প্রণালি খুলতে নতুন পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতার সমর্থন কাতারে মুরগি ও সবজি আমদানিতে নতুন শুল্ক আরোপ লেবাননের নাবাতিহ ও টায়ারে ইসরায়েলি বাহিনীর ফসফরাস হামলা জাসদ কার্যালয় থেকে আটক আড়াই শতাধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন মেসির শেষ ম্যাচে রোমার বাধায় দিবালা-মোলিনা এশিয়ান গেমসে ক্যারিয়ার সেরা স্কোরে উজ্জ্বল বাংলাদেশের আরচাররা বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক তিন দিনে ১৫৪ কোটি টাকার ব্যবসা করল নানির ‘দ্য অক্টোবর ও নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শিগগিরই কাটবে জ্বালানি সংকট: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার দুই শহরে বন্দুক হামলায় ঝরল ২৭ প্রাণ গাজায় মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কার্যত স্থবির: বাস্তবায়নে বাধা কোথায়? চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক করিডর চালুর প্রস্তাব বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতল ইউরোপিয়ান ইউনিভার্সিটি পিটিআইয়ের লংমার্চ নিয়ে পিছুটান ও অভ্যন্তরীণ দোটানা প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬১ জেলায় বাদ ২৩৮৫, নিয়োগের দাবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ক্ষুব্ধ সাদিয়া আয়মান মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার বোয়িং কেনার চুক্তিতে দেশের স্বার্থকেই প্রাধান্য: মাহদী আমিন হরমুজ প্রণালি খুলতে নতুন পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতার সমর্থন কাতারে মুরগি ও সবজি আমদানিতে নতুন শুল্ক আরোপ