মৌলভীবাজার: ঘোষণা থাকলেও আলোর মুখ দেখেনি পর্যটন জেলার মর্যাদা

প্রকাশ:
Print news

মৌলভীবাজারকে ২০০৮ সালের ১ জুলাই এক অনুষ্ঠানে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান শফিক আলম মেহেদী এই ঘোষণা দিলেও দীর্ঘ ১৮ বছরেও বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হয়নি। ফলে জেলাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কোনো সুদূরপ্রসারী সরকারি পরিকল্পনা বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার জেলার প্রাকৃতিক বৈচিত্রকে বিবেচনা করে ২০০৮ সালের ১ জুলাই ‘এসো বাংলাদেশ গড়ি’ রোড শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান শফিক আলম মেহেদী মৌলভীবাজারকে পর্। এতে বলা হয়, মৌলভীবাজার পর্যটনশিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক বৈচিত্র্যময় এই জেলায় চা-বাগান, হাওর, পাহাড় ও সমতলের সমাহার রয়েছে। পর্যটন শিল্পের গুরুত্ব অনুধাবন করে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি বিশেষ প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। সেখানে জেলার উন্নত যোগাযোগ অবকাঠামো, আদিবাসী সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে একে পর্যটন জেলা হিসেবে উন্নীত করার তাগিদ দেওয়া হয়েছিল। তবে বাস্তবে এর প্রতিফলন দেখা যায়নি। অপরদিকে, মৌলভীবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর ‘মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা। মৌলভীবাজারের চা-বাগান হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই জেলায় রয়েছে বৈচিত্রময় প্রাকৃতিক পরিবেশ, চা-বাগান, মূল্যবান প্রাকৃতিক সম্পদ, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ উন্নত যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা। পাহাড়-টিলা, সংরক্ষিত বনাঞ্চল, হাওর-বাঁওড়-বিল, ঝরনা, নদ-নদী পরিবেষ্টিত ও জীববৈচিত্রে সমৃদ্ধ এ জেলা ইকো-টুরিজমের জন্য খুবই উপযোগী।

শ্রীমঙ্গল পর্যটন সেবাসংস্থার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক বলেন, ইকো-ট্যুরিজমকে পুঁজি করে এখানকার ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে কিছু অবকাঠামো তৈরি করলেও সরকারি পর্যায়ে বড় কোনো উন্নয়ন হয়নি। তিনি আরও জানান, জনপ্রতিনিধিরা প্রায়ই উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার সুফল পাওয়া যাচ্ছে না। এছাড়া পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি সেলিম আহমেদ যোগ করেন, টানা ছুটির সময় পর্যটকদের ঢল নামলেও তাদের আবাসন ও বিনোদনের জন্য পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা নেই।

বর্তমানে পর্যটন বিকাশের ধারণাটি কেবল মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও কিছু সংরক্ষিত বনাঞ্চলের উন্নয়নে সীমাবদ্ধ রয়েছে। পর্যটকদের পথনির্দেশনা, নিরাপত্তা ও আধুনিক বিনোদনের ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রেই তারা হতাশ হন। স্থানীয়রা দাবি করছেন, শ্রীমঙ্গল, কমলগঞ্জের লাউয়াছড়া, মণিপুরি ও খাসিয়া পল্লী, মাধবকুন্ড ও হাকালুকি হাওরকে যুক্ত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাবেল জানিয়েছেন, তিনি যোগদানের পর থেকে জেলাটিকে পর্যটন জেলা ঘোষণার কথা শুনে আসছেন, তবে এ সংক্রান্ত কোনো গেজেট তার দপ্তরে নেই। তিনি সমস্যাগুলো চিহ্নিত করে পর্যটন স্পটগুলোর উপযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি আর্থিক সহায়তার দাবি জানান তিনি, যাতে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করা সম্ভব হয়। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “সরকারিভাবে যদি আর্থিক সহযোগিতা বা সহজে ব্যাংক লোনের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের আরো নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারব। ”।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিনিয়র ট্যুর গাইড সৈয়দ শিপন আলী জানান, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন শুরু হয়েছে। উদ্যোক্তারা তাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সরকারি সহায়তা পেলে এই শিল্পকে আরও সুসংগঠিতভাবে গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু, এখন পর্যন্ত উদ্যোগ নিয়ে এই শিল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে না।

শেয়ার করুন
শিরোনাম :
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার বোয়িং কেনার চুক্তিতে দেশের স্বার্থকেই প্রাধান্য: মাহদী আমিন হরমুজ প্রণালি খুলতে নতুন পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতার সমর্থন কাতারে মুরগি ও সবজি আমদানিতে নতুন শুল্ক আরোপ একই দিনে দুই দেশে ক্রিকেট খেলবে ভারত মৌলভীবাজার: ঘোষণা থাকলেও আলোর মুখ দেখেনি পর্যটন জেলার মর্যাদা ইতালির ডাগআউটে মানচিনির ফেরাটা সুখকর হলো না উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে মধ্যরাতের বিক্ষোভ পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে মিউচুয়াল ফান্ডের ভূমিকা জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, অর্ধশতাধিক আটক ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইংল্যান্ডকে হারিয়ে অপরাজিত স্পেনের ৩৯ ম্যাচ জয়যাত্রা ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ শিক্ষার্থীর দগ্ধ অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ কোচ ও ম্যানেজার চাটমোহরে রহস্যময় ঘটনা: জ্বীনের ভয়ে মিলাদ মাহফিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ ঢাকায় দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার বোয়িং কেনার চুক্তিতে দেশের স্বার্থকেই প্রাধান্য: মাহদী আমিন হরমুজ প্রণালি খুলতে নতুন পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতার সমর্থন কাতারে মুরগি ও সবজি আমদানিতে নতুন শুল্ক আরোপ একই দিনে দুই দেশে ক্রিকেট খেলবে ভারত মৌলভীবাজার: ঘোষণা থাকলেও আলোর মুখ দেখেনি পর্যটন জেলার মর্যাদা ইতালির ডাগআউটে মানচিনির ফেরাটা সুখকর হলো না উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে মধ্যরাতের বিক্ষোভ পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে মিউচুয়াল ফান্ডের ভূমিকা জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, অর্ধশতাধিক আটক ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইংল্যান্ডকে হারিয়ে অপরাজিত স্পেনের ৩৯ ম্যাচ জয়যাত্রা ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ শিক্ষার্থীর দগ্ধ অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ কোচ ও ম্যানেজার চাটমোহরে রহস্যময় ঘটনা: জ্বীনের ভয়ে মিলাদ মাহফিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ ঢাকায় দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প