নতুন মোড়কে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪ বই

প্রকাশ:
Print news

শিশু-কিশোর পাঠকদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার নতুন আঙ্গিকে পাঠকের সামনে হাজির হয়েছে। শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা এই সিরিজের ১৪টি বই নতুন মোড়কে বাজারে এনেছে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’। আজ শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশিত নতুন বইগুলোর মধ্যে ১০টি বইয়ে দুটি করে মোট ২০টি রহস্যকাহিনি স্থান পেয়েছে। বইগুলোর পরিকল্পনা ও সাজসজ্জায় আনা হয়েছে ভিন্নতা, প্রতিটি বইয়ের জন্য ব্যবহার করা হয়েছে দুটি করে স্বতন্ত্র প্রচ্ছদ। এছাড়া এই সিরিজের অন্তর্ভুক্ত করা হয়েছে চারটি অনুবাদ গ্রন্থ। সিরিজটির সবকটি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এ ছাড়া সিরিজটিতে যুক্ত হয়েছে আরও ৪টি অনুবাদ গ্রন্থ।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আরও অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। আয়োজনে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ আরও অনেক গুণীজন।

অনুষ্ঠানটিতে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সরব উপস্থিতি ছিল। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম। নতুন এই প্রকাশনা সিরিজটি শিশু-কিশোরদের পাঠাভ্যাস ও রহস্য রোমাঞ্চের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার আদালতে হওয়া উচিত, বললেন এরদোয়ান বরিশালে শুরু হলো দুই দিনের চলচ্চিত্র উৎসব নতুন মোড়কে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪ বই পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১ হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি দেবে যুক্তরাজ্য এশিয়ান গেমস: সেমিফাইনালের পথে বাংলাদেশের বাধা ডেভ হোয়াটমোর দুই সতীর্থের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ফ্রান্সের ডাগআউটে কোচ জিদানের জয় দিয়ে শুভসূচনা মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে পেজেশকিয়ান: যুদ্ধের আবহে ইরানের নতুন বার্তা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: পুলিশের অবহেলা খতিয়ে দেখছে তদন্ত কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি এড়াতে সতর্কবার্তা এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির নিন্দা নিজে প্রতিবাদী হলেও আলগা বাহাদুরি পছন্দ নয় ওমর সানীর এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার আদালতে হওয়া উচিত, বললেন এরদোয়ান বরিশালে শুরু হলো দুই দিনের চলচ্চিত্র উৎসব নতুন মোড়কে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪ বই পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১ হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি দেবে যুক্তরাজ্য এশিয়ান গেমস: সেমিফাইনালের পথে বাংলাদেশের বাধা ডেভ হোয়াটমোর দুই সতীর্থের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ফ্রান্সের ডাগআউটে কোচ জিদানের জয় দিয়ে শুভসূচনা মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে পেজেশকিয়ান: যুদ্ধের আবহে ইরানের নতুন বার্তা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: পুলিশের অবহেলা খতিয়ে দেখছে তদন্ত কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি এড়াতে সতর্কবার্তা এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির নিন্দা নিজে প্রতিবাদী হলেও আলগা বাহাদুরি পছন্দ নয় ওমর সানীর