ইউক্রেন যুদ্ধবিরোধী রুশ রাজনীতিক লেভ শ্লাসবার্গের ১১ বছরের কারাদণ্ড

প্রকাশ:
Print news

রাশিয়ার সশস্ত্র বাহিনীর ‘বদনাম’ করা এবং তাদের সম্পর্কে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে লেভ শ্লাসবার্গ নামের একজন রাজনীতিককে ১১ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শ্লাসবার্গ দেশটিতে ইউক্রেন যুদ্ধবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত। রাশিয়ার পসকভ শহরের একটি আদালত গতকাল সোমবার ৬৩ বছর বয়সী শ্লাসবার্গের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আদালতের দেওয়া রায়ের নিন্দা জানিয়ে শ্লাসবার্গ বলেন, ‘এ রায়ের একমাত্র লক্ষ্য একজন ব্যক্তিকে তাঁর রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের জন্য শাস্তি দেওয়া।’

শ্লাসবার্গ রাশিয়ার উদারপন্থী রাজনৈতিক দল ইয়াবলোকোর উপপ্রধান। তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। ইয়াবলোকোই রাশিয়ার একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল, যারা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা পূর্ণমাত্রার আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করেছিল।

এদিকে শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার আগে তাঁর দল ইয়াবলোকোর পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইয়াবলোকো এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু শ্লাসবার্গের কারাদণ্ড ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেন।

বিশ্লেষকদের মতে, ইয়াবলোকোকে নিষিদ্ধ করা এবং শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার ফলে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যে সামান্য রাজনৈতিক বিরোধিতা অবশিষ্ট ছিল, তা–ও কার্যত দমন হয়ে গেল। উল্লেখ্য, প্রায় ২৭ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন।

শেয়ার করুন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তিন দিনে দুইবার মাঠে অচেতন: জামাল মুসিয়ালার অসুস্থতার আসল কারণ জানালেন তারকা ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ, টাইগারদের নিয়ে অজিদের উন্মাদনা তুঙ্গে খাবার প্লেটে খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের হলফনামা জালিয়াতির অভিযোগে এমপি পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন জল্পনা নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিলো মোহামেডান কুষ্টিয়ায় কিশোরী নির্যাতনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, কাতারের দুই মন্ত্রীর সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতার বৈঠক ওয়েদারল্ডকে বাদ দিয়ে রেনশোকে ফেরানোয় সমালোচনার মুখে অস্ট্রেলিয়া প্রেক্ষাপট: কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত মালদ্বীপে মারামারির জের: ফিফার বড় নিষেধাজ্ঞায় আল-আমিন ও মিরাজুল রাজস্থলীতে ১০১ লিটার চোলাই মদসহ দুই যুবক গ্রেপ্তার নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার কাতারে সমুদ্রসীমায় অভিযান: ৪টি ধাউ নৌকা ও নিষিদ্ধ জাল জব্দ গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪ বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তিন দিনে দুইবার মাঠে অচেতন: জামাল মুসিয়ালার অসুস্থতার আসল কারণ জানালেন তারকা ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ, টাইগারদের নিয়ে অজিদের উন্মাদনা তুঙ্গে খাবার প্লেটে খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের হলফনামা জালিয়াতির অভিযোগে এমপি পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন জল্পনা নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিলো মোহামেডান কুষ্টিয়ায় কিশোরী নির্যাতনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, কাতারের দুই মন্ত্রীর সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতার বৈঠক ওয়েদারল্ডকে বাদ দিয়ে রেনশোকে ফেরানোয় সমালোচনার মুখে অস্ট্রেলিয়া প্রেক্ষাপট: কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত মালদ্বীপে মারামারির জের: ফিফার বড় নিষেধাজ্ঞায় আল-আমিন ও মিরাজুল রাজস্থলীতে ১০১ লিটার চোলাই মদসহ দুই যুবক গ্রেপ্তার নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার কাতারে সমুদ্রসীমায় অভিযান: ৪টি ধাউ নৌকা ও নিষিদ্ধ জাল জব্দ গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-০৪ বিজিবি সরাইল রিজিয়নের আওতায় বিভিন্ন সীমান্তে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ