জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা

প্রকাশ:
Print news

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি এই অভিযোগকে ‘এই শতাব্দীর সেরা মিথ্যা’ বলে অভিহিত করে বিশ্বমঞ্চে নিজের অবস্থান তুলে ধরেন। বক্তব্যে তিনি বর্বরদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সভ্যতা রক্ষায় কাজ করে যাচ্ছে। তারা গাজা থেকে বন্দিদের ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করেছেন। তার মতে, ‘ইসরায়েল হলো “একই ভবিষ্যতের জন্য লড়াই করা একটি জাতি—তা সে বামপন্থী বা ডানপন্থী, তরুণ বা প্রবীণ, ধর্মীয় কিংবা ধর্মনিরপেক্ষ যে-ই হোক না কেন। উত্তরে তিনি নিজেই বলেন—’পুরো কম্পাউন্ড ধূলিসাৎ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমি ইসরায়েলের জনগণের সাহসিকতাকে স্যালুট জানাই।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল গণহত্যা চালায়নি বরং গণহত্যা প্রতিরোধ করেছে। তিনি বলেন, ইসরায়েল বৈচিত্র্যময় একটি জাতি, যেখানে ধর্ম বা মতাদর্শ নির্বিশেষে সবাই সংকটময় মুহূর্তে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ। তিনি দাবি করেন, গত বছর মার্কিন মধ্যস্থতায় সম্পন্ন চুক্তির মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে বন্দি থাকা জীবিত ও মৃত সকল বন্দিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এমন হামলার পরিণাম হবে ভয়াবহ। সংকটময় মুহূর্তে ইতিহাসের শিক্ষা, অভিন্ন মূল্যবোধ এবং সাহসের জোরে ইসরায়েলিরা একসূত্রে গেঁথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। ইরানের সামরিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি এক টনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি জাতিসংঘ সদরে আঘাত হানে, তবে তার ফল কী হবে।

বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল কাতার ও তুরস্কের সমালোচনা। নেতানিয়াহুর দাবি, কাতার হামাস নেতাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন করছে এবং আল জাজিরার মতো সংবাদমাধ্যমের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। তার ভাষ্যমতে, এর মাধ্যমে তরুণ প্রজন্মের মগজধোলাই করা হচ্ছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এরদোয়ান কুর্দি হত্যা, সাইপ্রাস দখল এবং সাংবাদিকদের কারারুদ্ধ করার মতো কাজ করছেন, যা আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে।

গাজায় মানবিক সহায়তার বিষয়ে নেতানিয়াহু দাবি করেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে এবং গাজায় পোলিও টিকা ও বিপুল খাদ্য সরবরাহ নিশ্চিত করেছে। যদিও ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, দীর্ঘ সময় ত্রাণ আটকে থাকার ফলে গাজায় দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।

নিউ ইয়র্কের মেয়র জোহারান মামদানির দিকে ইঙ্গিত করে তিনি ইহুদিবিদ্বেষের অভিযোগ তোলেন। নেতানিয়াহু দাবি করেন, মামদানি হামাসকে পরোক্ষ সমর্থন দিচ্ছেন এবং তার শহরে ইহুদিরা নিরাপদ নন। আইসিসি কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তিনি বলেন, কোনো চাপই সত্যকে ধামাচাপা দিতে পারবে না। তিনি ইহুদিদের মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অসহায় শিকার হওয়ার দিন শেষ। আজ আমাদের রাষ্ট্র ও শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং আমরা যেকোনো বর্বরতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আইডিএফ হলো বিশ্বের সবচেয়ে নীতিবান ও নৈতিক সেনাবাহিনী।

শেয়ার করুন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ২১ ঘণ্টায়ও নিখোঁজ ৪ জন বিদায়ী ম্যাচে রাজি হওয়ার নেপথ্যে স্কালোনির বিশেষ অনুরোধ নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল ইন্টারভিউতে নীতিকথা বললেও বাস্তবে তারা সুন্দর নন: ভাবনা লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ২১ ঘণ্টায়ও নিখোঁজ ৪ জন বিদায়ী ম্যাচে রাজি হওয়ার নেপথ্যে স্কালোনির বিশেষ অনুরোধ নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল ইন্টারভিউতে নীতিকথা বললেও বাস্তবে তারা সুন্দর নন: ভাবনা লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা