যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

প্রকাশ:
Print news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে চলমান যুদ্ধের পথ পরিহার করে আবারও আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, চীন সবসময় বিশ্বের সব রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পক্ষে। উত্তেজনা প্রশমন এবং আলোচনার পরিবেশ তৈরিতে বেইজিং বরাবরই গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।

ইসলামাবাদ সমঝোতা স্মারকে উভয় পক্ষকে ফিরিয়ে আনার বিষয়ে চীন দৃঢ় সমর্থনের কথা ব্যক্ত করেছে শি জিনপিং। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্র দ্রুত কার্যকর সংলাপে যুক্ত হবে এবং পারমাণবিকসহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

বৈঠকের এক পর্যায়ে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি ওয়াশিংটনকে স্পষ্টভাষায় বলেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার যে অবস্থান রয়েছে তা যেন বজায় রাখা হয়। চীনের জাতীয় ঐক্য এবং ভূখণ্ডগত অখণ্ডতা সুরক্ষার বিষয়ে বেইজিংয়ের অবস্থান অত্যন্ত স্বচ্ছ এবং অনড়। তাইওয়ান প্রশ্নে সতর্ক পদক্ষেপ গ্রহণই দুই দেশের কৌশলগত সম্পর্কের ভিত্তি শক্তিশালী করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

শি জিনপিং আরও বলেন, কৌশলগত স্থিতিশীলতার ওপর ভিত্তি করে একটি গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক তৈরি করা কোনো ক্ষণস্থায়ী কৌশল নয়। বরং এই নতুন দৃষ্টিভঙ্গি দুই দেশের পারস্পরিক সহাবস্থান এবং সঠিক পথ খুঁজে পেতে সহায়তা করবে। দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ইবির একই কক্ষের তিন বন্ধুর জজ হওয়ার গল্প বাবা শৈলেন রায়ের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী শতাব্দী রায় ডিএনসিসির মশক নিধন ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক প্রমাণ জাতিসংঘে সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পেল বাংলাদেশ অভিজ্ঞতা ছাড়া মিডল্যান্ড ব্যাংকে চাকরির বড় সুযোগ কোক স্টুডিও বাংলায় এল অপূর্ণ ভালোবাসার গান ‘মথুরা’ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল প্রাথমিক অনুমোদন পেল আরও ৫ ডিজিটাল ব্যাংক সেমিফাইনালে ইমরানুর রহমান স্নাতক পাসে ইউসিবি ব্যাংকে নিয়োগের সুযোগ শাকিব খানকে ঢালিউডের ‘রাজা’ বললেন শাহরিয়ার নাজিম জয় মাইলস্টোন কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মার্কিন যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ চীনের জিম্মায়, ফেরত চায় পেন্টাগন