এনআইডি জন্মতারিখ সংশোধনে কঠোর মনিটরিং করবে ইসি

প্রকাশ:
Print news

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে জেএসসি, মাধ্যমিক বা সমমানের অনলাইনে যাচাইযোগ্য সনদের ভিত্তিতে দাখিল করা আবেদনগুলো সঠিক নিয়মে নিষ্পত্তি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ এই প্রক্রিয়ার আওতাভুক্ত নয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরিভুক্ত আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন। এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজের মান যাচাই করবেন।

তদারকি প্রক্রিয়ার অংশ হিসেবে দৈবচয়ন পদ্ধতিতে প্রতি মাসে প্রতিটি কর্মকর্তার নিষ্পত্তি করা অন্তত তিনটি আবেদন যাচাই করতে হবে। এর মাধ্যমে কাজ যথাযথ হয়েছে কি না তা নিশ্চিত করে নির্ধারিত ছক অনুযায়ী পরিচালক (অপারেশন্স) বরাবরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের কার্যক্রমের প্রতিবেদন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জমা দিতে হবে। পরবর্তী সময়ের প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নিয়মিতভাবে পাঠাতে হবে।

শেয়ার করুন
শিরোনাম :
অপ্রতিম নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় মায়ের সন্দেহের তীর দুটি সংসদ থেকে চিঠি পেলে নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে এআই ঝুঁকি নিয়ে নোটিফিকেশন ব্যবস্থা গড়বে যুক্তরাষ্ট্র ও চীন সৌদি-হুথি দ্বন্দ্বে বাংলাদেশের রেমিট্যান্স ও শ্রমবাজারে বড় সংকটের আশঙ্কা এনআইডি জন্মতারিখ সংশোধনে কঠোর মনিটরিং করবে ইসি রাফিনহার হ্যাটট্রিকে উড়ছে বার্সা, মুগ্ধ সেভিয়া কোচ মিরসরাইয়ে বিধবা ও এতিম পরিবারের পাশে জামায়াতে ইসলামী ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা শিশুর নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার: কেনার আগে যা জানা জরুরি জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে শরণার্থী-কন্যা আলিফ আরালপ আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান ঢাকাই সিনেমার কিংবদন্তি সুচন্দার ছয় দশকের পথচলা জ্বালানি তেলের দাম বাড়াল সরকার শেষ মুহূর্তের গোলে ড্র করে হাঁপ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিশালী এল নিনোর অশনি সংকেত: বড় দুর্যোগের মুখে এশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ: আবেদন করুন অনলাইনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তাঁর স্ত্রীর সাত গাজী নজরুলের স্ত্রী: যা জানাল জামায়াতে ইসলামী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত অপ্রতিম নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় মায়ের সন্দেহের তীর দুটি সংসদ থেকে চিঠি পেলে নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে এআই ঝুঁকি নিয়ে নোটিফিকেশন ব্যবস্থা গড়বে যুক্তরাষ্ট্র ও চীন সৌদি-হুথি দ্বন্দ্বে বাংলাদেশের রেমিট্যান্স ও শ্রমবাজারে বড় সংকটের আশঙ্কা এনআইডি জন্মতারিখ সংশোধনে কঠোর মনিটরিং করবে ইসি রাফিনহার হ্যাটট্রিকে উড়ছে বার্সা, মুগ্ধ সেভিয়া কোচ মিরসরাইয়ে বিধবা ও এতিম পরিবারের পাশে জামায়াতে ইসলামী ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা শিশুর নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার: কেনার আগে যা জানা জরুরি জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে শরণার্থী-কন্যা আলিফ আরালপ আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান ঢাকাই সিনেমার কিংবদন্তি সুচন্দার ছয় দশকের পথচলা জ্বালানি তেলের দাম বাড়াল সরকার শেষ মুহূর্তের গোলে ড্র করে হাঁপ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিশালী এল নিনোর অশনি সংকেত: বড় দুর্যোগের মুখে এশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ: আবেদন করুন অনলাইনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তাঁর স্ত্রীর সাত গাজী নজরুলের স্ত্রী: যা জানাল জামায়াতে ইসলামী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত