নারায়ণগঞ্জে শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

প্রকাশ:
Print news

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন অনিক, আকাশ খান ও চান্দি বাবু।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন সীমান্ত। তিনি কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছিনতাইয়ের সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী নাজিবুল্লাহ বিপু সন্তোষ প্রকাশ করে জানান, তারা আশা করছেন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে এবং দ্রুত তা কার্যকর হবে। নিহতের বাবাও রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন? আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন? আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প