গুলশানে আ.লীগের মিছিলের গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:
Print news

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনা ঘটছে। আমরা এ ধরনের দুই-একটি মিছিলের বিষয়টি দেখেছি।’’

গুলশানে মিছিলের বিষয়ে তিনি বলেন, ‘‘দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।’’

গুলশানের এই ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক একটি মিছিল বের করে। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন
শিরোনাম :
সৌদি আরবে ১৩শ বছরের পুরোনো গ্রানাইট পাথরের মসজিদ উদ্ধার টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জন উদ্ধার সান্তোসে যোগ দিলেন কৌতিনহো, খেলবেন নেইমারের সঙ্গে জাবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ঢাকা কর অঞ্চল-১৬ এ ৩৯ জনের চাকরির সুযোগ অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গুলশানে আ.লীগের মিছিলের গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট সৌদি যুবরাজের সাথে মার্কিন সেন্টকম কমান্ডারের গুরুত্বপূর্ণ বৈঠক এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়বেন নিগার সুলতানা জ্যোতি রাজধানীর যানজট কমাতে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় উত্তর কোরিয়ার বিপক্ষে বাস্তববাদী হওয়ার তাগিদ কোচ বাটলারের পশ্চিমবঙ্গে আইপিএস অফিসার বুশরা বানুর দ্রুত বদলি নিয়ে বিতর্ক ইউসিবি ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগ, জানুন আবেদনের নিয়ম ঘোষিত ৭৮তম এমি অ্যাওয়ার্ড: বিজয়ীদের পূর্ণ তালিকা পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ লোহিত সাগর সংকট: বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকির হাতছানি ঢাবিতে মেট্রোর তারে কাপড়: ৪০ মিনিট বন্ধ ট্রেন চলাচল প্রবীণ শিল্পীদের সহায়তায় নতুন উদ্যোগ অভিনয়শিল্পী সংঘের ফেনীর আলোচিত মামলায় খালাস পেয়ে মুক্ত কামরুন নাহার সৌদি আরবে ১৩শ বছরের পুরোনো গ্রানাইট পাথরের মসজিদ উদ্ধার টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জন উদ্ধার সান্তোসে যোগ দিলেন কৌতিনহো, খেলবেন নেইমারের সঙ্গে জাবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ঢাকা কর অঞ্চল-১৬ এ ৩৯ জনের চাকরির সুযোগ অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গুলশানে আ.লীগের মিছিলের গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট সৌদি যুবরাজের সাথে মার্কিন সেন্টকম কমান্ডারের গুরুত্বপূর্ণ বৈঠক এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়বেন নিগার সুলতানা জ্যোতি রাজধানীর যানজট কমাতে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় উত্তর কোরিয়ার বিপক্ষে বাস্তববাদী হওয়ার তাগিদ কোচ বাটলারের পশ্চিমবঙ্গে আইপিএস অফিসার বুশরা বানুর দ্রুত বদলি নিয়ে বিতর্ক ইউসিবি ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগ, জানুন আবেদনের নিয়ম ঘোষিত ৭৮তম এমি অ্যাওয়ার্ড: বিজয়ীদের পূর্ণ তালিকা পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ লোহিত সাগর সংকট: বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকির হাতছানি ঢাবিতে মেট্রোর তারে কাপড়: ৪০ মিনিট বন্ধ ট্রেন চলাচল প্রবীণ শিল্পীদের সহায়তায় নতুন উদ্যোগ অভিনয়শিল্পী সংঘের ফেনীর আলোচিত মামলায় খালাস পেয়ে মুক্ত কামরুন নাহার