ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর না করে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি পরিচ্ছন্নতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশ দেন। তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়িয়ে কার্যকর অভিযান পরিচালনার কথা বলেন তিনি। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যেন মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে এর প্রতিফলন থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের মশারি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়, যাতে আক্রান্ত রোগীর মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

শেয়ার করুন
শিরোনাম :
সাউথ এশিয়া স্পিকস ফেলোশিপ ২০২৭: উদীয়মান লেখকদের জন্য আবেদনের সুযোগ সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড়সহ মন্ত্রিসভায় তিন প্রস্তাব অনুমোদন সুইজারল্যান্ডের হিমবাহ রক্ষায় ভেড়ার লোমের ব্যবহার: নতুন আশার আলো দেখছেন বিজ্ঞানীরা রাজধানীতে প্রবাসী সিফাত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে ধসে আহত ৫ শিক্ষার্থী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইন: পরিসংখ্যান ও ইতিহাসের সমীকরণ ভালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েও শিষ্যদের নিয়ে অতৃপ্ত বার্সা কোচ হান্সি ফ্লিক বাকেরগঞ্জে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু: দুই শিশুর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন বাংলাদেশে গরুর মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কের মুখে অভিনেতা বিশ্বজিৎ প্রেক্ষাপট: অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এএসআই প্রত্যাহার ঢাকার চারপাশের নৌপথে তিন মাসের মধ্যে ফিরছে ওয়াটার বাস সার্ভিস নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে তিনজনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে চাঁদাবাজির মামলায় গাইবান্ধার বিএনপি নেতা সাজ্জাদুর রহমান কারাগারে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে জায়গা ধরে রাখলেন লাবুশেন হরমুজ প্রণালিতে নতুন নৌপথ ও উপসাগরে নিষিদ্ধ এলাকা ঘোষণা করবে ইরান স্ট্যান্ডার্ড ব্যাংকে শাখা ব্যবস্থাপক নিয়োগ, আবেদনের সুযোগ ২০ থেকে ৫৫ বছর বয়সীদের যশের অতি আত্মবিশ্বাসে বড় লোকসানের মুখে ৫০০ কোটির সিনেমা ‘টক্সিক বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন ও ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেক করার লক্ষ্য সরকারের সাউথ এশিয়া স্পিকস ফেলোশিপ ২০২৭: উদীয়মান লেখকদের জন্য আবেদনের সুযোগ সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড়সহ মন্ত্রিসভায় তিন প্রস্তাব অনুমোদন সুইজারল্যান্ডের হিমবাহ রক্ষায় ভেড়ার লোমের ব্যবহার: নতুন আশার আলো দেখছেন বিজ্ঞানীরা রাজধানীতে প্রবাসী সিফাত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে ধসে আহত ৫ শিক্ষার্থী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইন: পরিসংখ্যান ও ইতিহাসের সমীকরণ ভালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েও শিষ্যদের নিয়ে অতৃপ্ত বার্সা কোচ হান্সি ফ্লিক বাকেরগঞ্জে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু: দুই শিশুর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন বাংলাদেশে গরুর মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কের মুখে অভিনেতা বিশ্বজিৎ প্রেক্ষাপট: অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এএসআই প্রত্যাহার ঢাকার চারপাশের নৌপথে তিন মাসের মধ্যে ফিরছে ওয়াটার বাস সার্ভিস নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে তিনজনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে চাঁদাবাজির মামলায় গাইবান্ধার বিএনপি নেতা সাজ্জাদুর রহমান কারাগারে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে জায়গা ধরে রাখলেন লাবুশেন হরমুজ প্রণালিতে নতুন নৌপথ ও উপসাগরে নিষিদ্ধ এলাকা ঘোষণা করবে ইরান স্ট্যান্ডার্ড ব্যাংকে শাখা ব্যবস্থাপক নিয়োগ, আবেদনের সুযোগ ২০ থেকে ৫৫ বছর বয়সীদের যশের অতি আত্মবিশ্বাসে বড় লোকসানের মুখে ৫০০ কোটির সিনেমা ‘টক্সিক বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন ও ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেক করার লক্ষ্য সরকারের