ক্রিকেট মাঠে আজ টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ এইচপি মুখোমুখি হবে ভিক্টোরিয়া সিএ-এর, যা শুরু হবে সকাল ৬টায়। দ্বিতীয় সেমিফাইনালে সকাল ৭টায় লড়বে অ্যাডিলেড ও নিউজিল্যান্ড ‘এ’। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট পচেফস্ট্রুমে শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে (ক্রিকেট সাউথ আফ্রিকা ইউটিউব)। লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শুরু হবে বিকাল ৪টায় (পিটিভি স্পোর্টস)।
ফুটবল সূচি
- ইংলিশ প্রিমিয়ার লীগ: সান্ডারল্যান্ড-ফুলহ্যাম, লিডস-ব্রেন্টফোর্ড ও চেলসি-ব্রাইটন সন্ধ্যা ৭টা; ম্যানইউ-ইপ্সউইচ টাউন রাত ৯:৩০ (স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২)।
- স্প্যানিশ লা লিগা: রিয়াল মাদ্রিদ-মালাগা রাত ৯টা, লা করুনা-ভ্যালেন্সিয়া রাত ১১:৩০, সেল্টা ভিগো-বিলবাও রাত ১:৩০ (ফ্যানকোড)।
- ইতালিয়ান সিরি আ: নাপোলি-কোমো রাত ১০:৩০, কালিয়ারি-ইন্টার মিলান ও লাৎসিও-জেনোয়া রাত ১২:৪৫ (জিফাইভ, ইউনাইট এইট স্পোর্টস)।
- জার্মান বুন্ডেসলিগা: ফ্রাইবুর্গ-ব্রেমেন সন্ধ্যা ৭:৩০, অগসবুর্গ-শালকা ০৪ রাত ৯:৩০ (জিফাইভ, ইউনাইট এইট স্পোর্টস)।






