৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয়

প্রকাশ:
Print news

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৪২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক মাত্র ১১৪ বলে ক্যারিয়ারের দ্রুততম দ্বিশতক হাঁকান। সব মিলিয়ে ১১৬ বলে ১০টি ছক্কা ও ২১টি চারের মারে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া জো রুট ৬৯, টম ব্যান্টন ৫০ এবং উইল জ্যাকস মাত্র ৩০ বলে অপরাজিত ৬৬ রান করেন।

ইংল্যান্ডের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দারুণ লড়াই করে। দলের পক্ষে পবন রথনায়েক ১০৬ বলে ১৩০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন। এছাড়া আভিষ্কা ফার্নান্দো ৯৭ এবং দাসুন শানাকা ৫০ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত্তি গড়ে দেন। ম্যাচের শেষদিকে চরম নাটকীয় পরিস্থিতি সামলে লঙ্কানদের জয়ের বন্দরে নিয়ে যান জানিথ লিয়ানাগে। তিনি মাত্র ২৭ বলে অপরাজিত ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান তুলে শ্রীলঙ্কা ঐতিহাসিক জয় উদযাপন করে। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকে লঙ্কান ব্যাটাররা। এছাড়া আভিষ্কা ফার্নান্দো ৮৩ বলে ৯৭ এবং দাসুন শানাকা মাত্র ৫০ বলে ঝোড়ো গতিতে ৯৭ রান করে দলের জয়ের পথ সহজ করেন।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ডটি এখনও দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য টপকে ৪৩৮ রান করে জিতেছিল প্রোটিয়ারা। এবার ৪৩০ রান তাড়া করে সেই তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। হ্যারি ব্রুকের ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি ম্লান করে লঙ্কানদের এই জয় ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট চালু করল থাইল্যান্ড কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত বিদেশি পর্যটকদের জন্য ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট চালু করল থাইল্যান্ড কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা