
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা গণমাধ্যমে তুলে ধরেন।
সভার শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক কাতার সফর এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনার ইতিবাচক ফলাফলকে স্বাগত জানানো হয়। মন্ত্রিসভা উল্লেখ করে, এ সফর দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে এবং অর্থনৈতিক, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সভায় কাতার ও সিঙ্গাপুরের যৌথ কমিটির নবম বৈঠকের সফলতার প্রশংসা করা হয়, যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে রূপ নিচ্ছে। এছাড়া গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত সিআইসিএ (CICA)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে আমিরের অংশগ্রহণ এবং সেখানে উজবেকিস্তান ও আজারবাইজানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোর ইতিবাচক মূল্যায়ন করা হয়।
বাজেট ও নীতিগত সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রিসভা ২০২৭ অর্থবছরের রাষ্ট্রের প্রস্তাবিত সাধারণ বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন করেছে। সংবিধান অনুযায়ী, পরবর্তী কার্যক্রমের জন্য এই খসড়াটি শূরা কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সাথে সমন্বয় করে যৌথ মালিকানাধীন আবাসন ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে ২০২৬ সালের ১১ নম্বর আইন অনুযায়ী মালিক সমিতি বাস্তবায়নের বিধিমালা অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভায় গৃহীত আন্তর্জাতিক সমঝোতা স্মারকসমূহ আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।
বৈঠকের শেষ পর্যায়ে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, ওমান ক্লাইমেট উইকে কাতারের পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসে বিচারমন্ত্রীর উপস্থাপন করা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০