যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সামগ্রিক ফলাফল জানা গেলেও বেশ কয়েকটি আসনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান এতটাই সামান্য যে অনেক ক্ষেত্রেই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।
মিসিসিপির মতো অঙ্গরাজ্যগুলোতে সিনেট নির্বাচনের চূড়ান্ত ফলের জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মূলত ডাকযোগে আসা ব্যালট গণনার কারণেই এই দেরি হচ্ছে। কিছু নির্বাচনী এলাকায় এসব ব্যালট হাতে গণনা করা হচ্ছে।
একই পরিস্থিতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও। শহরটির পরবর্তী মেয়র কে হবেন, তা নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখনো ব্যালট গণনার কাজ চালিয়ে যাচ্ছেন।






