
ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারে তাদের অংশগ্রহণ জরুরি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষাকে সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে।
পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণ-অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি শক্তিশালী কাঠামোয় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০