স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ

প্রকাশ:
Print news

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নিজেদের কৌশল নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যার কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বিশাল কর্মীবাহিনীর কারণে স্থানীয় নির্বাচনে দলগতভাবে একজন করে প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার ওপর জোর দিয়ে তিনি জানান, স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য এবং যোগ্য প্রার্থীদেরই নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হবে।

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, চাঁদাবাজ কিংবা দখলদারদের বিএনপিতে কোনো স্থান নেই এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীরও স্পষ্ট নির্দেশনা রয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বর্তমানে পুরোপুরি ঐক্যবদ্ধ। এছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে প্রার্থী হলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তা পরিস্থিতি সাপেক্ষে দল পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
দায়িত্ব ছাড়ছেন না প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, স্পষ্ট করল পেন্টাগন ভারতের রাজত্বে ভাগ বসাবে কে: সাফ চ্যাম্পিয়নশিপ রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ের মধ্যেই ভোট গণনা: মিসিসিপিতে হাড্ডাহাড্ডি লড়াই, আলাস্কায় কারচুপির কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম টেকনাফে পাহাড়ে অপহরণের পর পিটুনিতে ২ জন নিহত, আহত ২ মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালে সংস্কারকাজ, জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ সিলেটে এক মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ: নিসচা প্রতিবেদন মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প-যুগের কার্যকর অবসান চলচ্চিত্র ও অস্তিত্বের সংকট নিয়ে খোলামেলা ঋত্বিক ঘটক শচীনকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় নতুন রেকর্ড কোহলির টেকনাফে ইয়াবা সংক্রান্ত বিরোধে দুইজনের মৃত্যু, আহত দুই বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মৃত্যুর ঘটনা মামলায় দিশার ফের তিনদিনের রিমান্ড মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে অ্যাস্টন ভিলাকে হারাল বার্সেলোনা ট্রাম্প যুগের অবসান: মার্কিন রাজনীতিতে নতুন মোড় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করতে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে ইতিহাসের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের দায়িত্ব ছাড়ছেন না প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, স্পষ্ট করল পেন্টাগন ভারতের রাজত্বে ভাগ বসাবে কে: সাফ চ্যাম্পিয়নশিপ রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ের মধ্যেই ভোট গণনা: মিসিসিপিতে হাড্ডাহাড্ডি লড়াই, আলাস্কায় কারচুপির কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম টেকনাফে পাহাড়ে অপহরণের পর পিটুনিতে ২ জন নিহত, আহত ২ মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালে সংস্কারকাজ, জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ সিলেটে এক মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ: নিসচা প্রতিবেদন মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প-যুগের কার্যকর অবসান চলচ্চিত্র ও অস্তিত্বের সংকট নিয়ে খোলামেলা ঋত্বিক ঘটক শচীনকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় নতুন রেকর্ড কোহলির টেকনাফে ইয়াবা সংক্রান্ত বিরোধে দুইজনের মৃত্যু, আহত দুই বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মৃত্যুর ঘটনা মামলায় দিশার ফের তিনদিনের রিমান্ড মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে অ্যাস্টন ভিলাকে হারাল বার্সেলোনা ট্রাম্প যুগের অবসান: মার্কিন রাজনীতিতে নতুন মোড় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করতে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে ইতিহাসের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের