স্টার নিউজ টুর্নামেন্ট: সবার আগে সেরা আটে রাঙ্গাটুঙ্গী

প্রকাশ:
Print news

দেশের ৩৬টি নারী ফুটবল একাডেমি নিয়ে আয়োজিত ‘-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার আগে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিতব্য এই চূড়ান্ত অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা টুর্নামেন্টে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে। মাঠের এক পাশে আনন্দ, অন্য পাশে হতাশা। জয়ের উল্লাসে মেতে উঠেছিল ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি, অন্যদিকে বুকভরা হতাশা নিয়ে মাঠ ছাড়ছিল পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি।

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে টুকু ফুটবল একাডেমিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাঙ্গাটুঙ্গী। প্রথমার্ধেই তারা ৪টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দলের হয়ে জোড়া গোল করেন মোছা. কাকলি আক্তার ও সানজিদা আক্তার। শেষের দিকে পঞ্চম গোলটি আসে খুশি রানীর পা থেকে। জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চারবার রানার্সআপ হওয়া শক্তিশালী রাঙ্গাটুঙ্গী এই টুর্নামেন্টেও নিজেদের দক্ষতা বজায় রেখেছে। একতরফা লড়াইয়ে টুকুকে সহজেই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রাঙ্গাটুঙ্গী। প্রথমার্ধেই ৪-০ করে ফেলে রাঙ্গাটুঙ্গী। রংপুর শহরের কেন্দ্রস্থল শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে তখন পড়ন্ত বিকেল। জেএফএ কাপে তারা বিভাগীয় চ্যাম্পিয়নও।

টুর্নামেন্টে অতিথি খেলোয়াড় হিসেবে যুক্ত হয়ে বড় ভূমিকা রেখেছেন দুইবারের সাফজয়ী তারকা সানজিদা আক্তার। আঞ্চলিক সেমিফাইনালে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমির বিপক্ষে ২-০ গোলের জয়েও তিনি ম্যাচসেরা হয়েছিলেন। ওই ম্যাচে রাঙ্গাটুঙ্গীর গোলদাতা ছিলেন চন্দনা রানী ও মিরা ইসলাম। সানজিদার উপস্থিতিতে আক্রমণভাগ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠায় জয়ের ধারা অব্যাহত রাখা সহজ হয়েছে। ময়মনসিংহের কলসিন্দুরের কন্যা আজ সকালে অলিখিত আঞ্চলিক সেমিফাইনালে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমির বিপক্ষে রাঙ্গাটুঙ্গীর ২-০ গোলের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন। নিজেকে তিনি চিনিয়েছেন আঞ্চলিক পর্বের দুই ম্যাচেই।

টুর্নামেন্টের এই আয়োজন নিয়ে সানজিদা আক্তার বলেন, এটি খুবই ভালো একটি উদ্যোগ, যা গ্রামের মেয়েদের ফুটবল খেলতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। এদিকে আঞ্চলিক ফাইনাল শেষে ম্যাচসেরার পুরস্কার পেয়ে রাঙ্গাটুঙ্গীর কাকলি আক্তার ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা এবং রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা। এ সময় রাঙ্গাটুঙ্গীর কাকলির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। সানজিদার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

রংপুর অঞ্চলের খেলা শেষে এবার টুর্নামেন্টের পরবর্তী গন্তব্য রাজশাহী। আগামী ৩০ সেপ্টেম্বর স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী অঞ্চলের দলগুলোর অংশগ্রহণে পরবর্তী পর্বের লড়াই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস