সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো হলো ১২ হাজার জনকে

প্রকাশ:
Print news

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে মোট ১৪ হাজার ১৬৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সাত হাজার ১২১ জন আবাসন আইন, তিন হাজার ৬৩৬ জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার ৪০৮ জন শ্রম আইন অমান্য করায় আটক হয়েছেন। এই সময়ের মধ্যে ১২ হাজার ৩৬৩ জন প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৯৩৭ জনকে তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও তিন হাজার ২৪০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপীয়, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ ভারতে মুসলিম-খ্রিস্টানবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বাড়ায় উদ্বেগ ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সম্ভাবনা কতটুকু? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান নেত্রকোণায় শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড স্যান্ডপেপারগেট নিয়ে নতুন তদন্ত হবে না, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া মানসুর আব্বাসের |: আরবদের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪