
সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার সকাল ৮টা ২২ মিনিটে মরদেহ বহনকারী ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তার স্বজনরা মরদেহ গ্রহণ করেন, এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে মরদেহ জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।
গত ১০ অক্টোবর স্থানীয় সময় বিকাল সোয়া ৩টায় হুতিদের ওই হামলায় শাহেদসহ দুইজন বাংলাদেশি নিহত হন। হামলায় নিহত অপরজন হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী নাসরুল্লাহ বদরপুরি, যিনি ট্রানজিটে রিয়াদ হয়ে জেদ্দায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় অন্যান্য দেশের আরও ১১ জন প্রাণ হারিয়েছেন। শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। তিনি ট্রানজিটে রিয়াদ হয়ে জেদ্দায় যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন। এছাড়া নিহতের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তার বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০