সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

প্রকাশ:
Print news

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি মো. হাবিবুল গনি। আজ রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে পাঁচজনে উন্নীত হলো।

শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে বিচারপতি হাবিবুল গনির নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে। এর আগে তিনি হাইকোর্ট বিভাগে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে প্রথম নিয়োগ পান। পরবর্তীতে ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন
শিরোনাম :
এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ