সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে প্রতিষ্ঠানটির দুই তলা ভবনের দ্বিতীয় তলার পিসি টেবিলসংলগ্ন একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করেন। কক্ষটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগের পিসি টেবিলসংলগ্ন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই কক্ষে ওষুধ পরীক্ষার কাজে ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মতো বিভিন্ন দাহ্য রাসায়নিক মজুদ ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সব মিলিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০