সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের দুই গোল ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলের বড় লিড নিয়েও শেষ মুহূর্তের উত্তেজনায় ঘাম ঝরাতে হলো ভারতকে।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ ও ১৯ মিনিটে মোহনবাগানের ফরোয়ার্ড সুহেইল ভাট জোড়া গোল করেন। ৩২ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে কিপজেনের পা থেকে। মাঝে পাকিস্তান পেনাল্টি পেলেও শায়েক দোস্তের শট লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজিব উল্লাহ এবং ৯৪ মিনিটে আলমগীর গাজী গোল করে ব্যবধান ৩-২ এ নামান। তবে সমতায় ফেরার আগেই নির্ধারিত সময় শেষ হলে রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় ভারতের। পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও খেলার শেষ মুহূর্তে নাটক উপহার দেয় পাকিস্তান।





