শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি আটক

প্রকাশ:
Print news

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ি এলাকার ১১১১ নম্বর সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। অভিযানে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা অংশ নেন। অনুপ্রবেশকারীদের বহন করতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস এবং এর তিন চালককেও আটক করেছে বিজিবি।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, আটককৃতরা সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ শুরু করেছিলেন। বর্তমানে ভারতীয় পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ধরা পড়ার ভয়ে তারা দালালের মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার ভোর চারটার দিকে কালাপানি সীমান্তের ১১১১ নম্বর পিলারের কাছ দিয়ে ৩০ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। অভিযানের সময় বাকিরা পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন
শিরোনাম :
সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন