রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাধ্য করা হলো পাকিস্তান দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের

প্রকাশ:
Print news

ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে চলছে অস্থিরতা। সিরিজের মাঝপথে স্কোয়াড থেকে সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। লন্ডনে বৃটেনের রাজা চার্লসের সঙ্গে আয়োজিত এক সাক্ষাৎ পর্বে অংশ নিতে দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের বাধ্য করা হয়েছে। ক্ল্যারেন্স হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা কম হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিব্রত হতে পারে—মূলত এমন আশঙ্কা থেকেই ক্রিকেটারদের সেখানে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, এই পুরো বিষয়টি ক্রিকেটারদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফরকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আরও একজন ক্রিকেটার অনুষ্ঠানে যেতে সরাসরি অস্বীকৃতি জানান, যদিও তার নাম প্রকাশ করা হয়নি। দল থেকে বাদ পড়া সাতজনের মধ্যে কয়েকজনকে আগেই দেশে ফেরত পাঠানো হয়েছে এবং তাদের জায়গায় নতুন ডাক পাওয়া খেলোয়াড়দের সবাই তখনো ইংল্যান্ডে এসে পৌঁছাননি। এই পরিস্থিতির কারণে অনুষ্ঠানে খেলোয়াড়দের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে রাজা চার্লস উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাঠের কঠিন সময়ে পাকিস্তান দলকে উৎসাহ দেন। এ সময় পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম রাজাকে একটি স্বাক্ষর করা ব্যাট উপহার দেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাজা চার্লসকে উপহার প্রদান করেন। সাধারণত ইংল্যান্ড সফরে আসা ক্রিকেট দলগুলোকে রাজপরিবারের সদস্য অথবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়, যা একটি নিয়মিত প্রথা।

শেয়ার করুন
শিরোনাম :
দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বেতন ৩১ হাজার টাকা বায়োপিক প্রসঙ্গে যা বললেন সালমান খান শারদীয় দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত রোধে ৭৪ কিমি নাইলনের বেড়া জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তের কড়া নিন্দা কাতারের চরই ঠিকানা: ভাঙন-গড়ার লড়াইয়ে স্বপ্ন বুনছেন হাজারো মানুষ ঘরোয়া ফুটবলে আজ মাঠে নামছে মোহামেডান ও বসুন্ধরা কিংস দুই মাস পর বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন শুরু নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বেতন ৩১ হাজার টাকা বায়োপিক প্রসঙ্গে যা বললেন সালমান খান শারদীয় দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জামায়াত সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত রোধে ৭৪ কিমি নাইলনের বেড়া জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তের কড়া নিন্দা কাতারের চরই ঠিকানা: ভাঙন-গড়ার লড়াইয়ে স্বপ্ন বুনছেন হাজারো মানুষ ঘরোয়া ফুটবলে আজ মাঠে নামছে মোহামেডান ও বসুন্ধরা কিংস দুই মাস পর বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন শুরু নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু সংসদ ভবন প্রাঙ্গণ সংস্কার ও পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত্রীর