রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) তাদের ১৮টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে যারা গত ৭ নভেম্বর ২০২৪ তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তির বিপরীতে ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে গত ৭/১১/২০২৪ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
পদের তালিকা ও সংখ্যা
- ক্যাশিয়ার: ০১টি
- ড্রাফটসম্যান: ০২টি
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি
- হিসাব সহকারী: ০১টি
- সার্ভেয়ার: ০৩টি
- গাড়িচালক (ভারী): ০১টি
- গাড়িচালক (হালকা): ০১টি
- ইলেকট্রিশিয়ান: ০১টি
- ফটোকপি অপারেটর: ০১টি
- চেইনম্যান: ০২টি
- অফিস সহায়ক: ০২টি
- নিরাপত্তা প্রহরী: ০১টি
আবেদন সংক্রান্ত তথ্য
- বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিলযোগ্য।
- আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনে বয়সসংক্রান্ত তথ্য।
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৩।






