
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। শাহবাগ থানার এসআই আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়েছে। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য যে, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে সংস্কার কাজ সম্পন্ন করে। এরপরই দেয়ালটিতে রবীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও কাজী নজরুল ইসলামসহ দেশের দশ বিশিষ্ট গুণীজনের প্রতিকৃতি আঁকা হয়। পাশাপাশি পথচারীদের ব্যবহারের জন্য ডাস্টবিন ও বসার বেঞ্চ স্থাপনসহ পুরো এলাকা নতুন রূপ দেওয়া হয়েছিল। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০