যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা

প্রকাশ:
Print news

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরেগনের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ‘সিলভার রেল এলিমেন্টারি স্কুলে’ এই হামলায় তিন শিশু ও এক শিক্ষকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। বেন্ড পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ এবং ১১ বছর। এছাড়া এই ঘটনায় আরও এক শিক্ষার্থী এবং এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন, যারা বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষক ৫৪ বছর বয়সী এবং শিক্ষার্থীর বয়স ৭ বছর।

তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলের বন্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে একটি গাড়ি থেকে গুলি ছোড়ার অভিযোগ পাওয়ার পরপরই দুপুর ১টা ০১ মিনিটে স্কুলটি লকডাউন করা হয়। ঘটনার সময় এক সাহসী নাগরিক হামলাকারীকে স্কুলে প্রবেশ করতে দেখে তাকে ধাওয়া করেন এবং গুলি চালান। এতে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়। পুলিশ পরে ওই হামলাকারীর পরিচয় এবং সে স্কুলের শিক্ষার্থী ছিল কি না, তা যাচাইয়ের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৬ বছর বয়সী হামলাকারী বিদ্যালয়ের বন্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রথম একটি গাড়ি থেকে গুলির অভিযোগ আসে, যেখানে দীর্ঘ বন্দুকধারী এক ব্যক্তি গুলি ছুড়ছিল।

তৎক্ষণাৎ উদ্ধার তৎপরতা চালিয়ে স্কুলের প্রতিটি কক্ষ খালি করে শিক্ষার্থী ও কর্মীদের পার্শ্ববর্তী একটি চার্চে সরিয়ে নেওয়া হয় এবং পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় তদন্তে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা করছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), যার বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। অরেগনের গভর্নর টিনা কোটেক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তিনি সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারীকে রুখে দেওয়া সেই নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ওপর নজর রাখা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্যমতে, চলতি ২০২৬ সালে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৬৯টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ‘এভরিটাউন ফর গান সেফটি’ জানিয়েছে, চলতি বছর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত ১০০টি গুলির ঘটনায় ৩৪ জনের প্রাণহানি হয়েছে। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় তদন্ত শুরু মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোহায় কাতার ও জার্মানির শীর্ষ বৈঠক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বাড়তি ব্যয় ১৩ হাজার কোটি যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ