
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ঘোষিত আসনগুলোর মধ্যে রিপাবলিকান পার্টি জিতেছে মাত্র চারটি আসনে, বিপরীতে ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ১২টিতে। ৪৩৫ সদস্যের এই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা মাত্র পাঁচ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ৫০টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণের মধ্যে অন্তত ৯টি অঞ্চলের ফলাফল আসতে শুরু করেছে। আলজাজিরার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান পার্টি বর্তমানে আরও ৪০টি আসনে এগিয়ে আছে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে আছে ৩৫টি আসনে। তবে ভোট গণনা চলমান থাকায় এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে।
প্রতিনিধি পরিষদের পাশাপাশি কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনের ভাগ্য নির্ধারণেও ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, সিনেটে ডেমোক্র্যাটিক পার্টি পাঁচটি এবং রিপাবলিকানরা দুটি আসনে এগিয়ে আছে। তবে কোনো দলই এখন পর্যন্ত সিনেটে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০