মেসির বিদায়ী ম্যাচে থাকছেন কারা, কারা থাকছেন বাইরে?

প্রকাশ:
Print news

আন্তর্জাতিক ফুটবলে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানতে চলেছেন বিশ্বফুটবলের বরপুত্র লিওনেল মেসি। আগামী ৭ই অক্টোবর বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই আলবিসেলেস্তে জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আসন্ন এই প্রীতি ম্যাচের আগে স্কোয়াডে বেশ কিছু ইনজুরি সমস্যা দেখা দিয়েছে। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার থিয়াগো আলমাদা এবং ডিফেন্ডার হুয়ান ফয়থ।

আর্জেন্টিনা প্রিমেরা লিগে রিভার প্লেটের হয়ে খেলার সময় হুরাকানের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ বা মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় আলমাদার ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে। একইসাথে মাংসপেশির সমস্যার কারণে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের সর্বশেষ কয়েক ম্যাচে খেলা হয়নি ডিফেন্ডার হুয়ান ফয়থের। চোটের কারণেই তাকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে বায়ার লেভারকুসেনের একুই ফার্নান্দেজ, তোলুচার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেটিসের ভ্যালেন্তিন গোমেজকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় না থাকলেও পাওলো দিবালাকে নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। কোচ লিওনেল স্কালোনির প্রাথমিক তালিকায় রোমা ফরোয়ার্ডের নাম না থাকলেও ইতালিয়ান গণমাধ্যম করিয়েরে দেল্লো স্পোর্তের দাবি অনুযায়ী, মেসি স্বয়ং দিবালাকে এই বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আর্জেন্টিনায় এসে খেলার পর মাত্র চার দিনের ব্যবধানে ১১ই অক্টোবর সিরি আ লিগে কোমোর বিপক্ষে রোমার ম্যাচ রয়েছে। এই দীর্ঘ ভ্রমণ ও খেলার ধকল নিয়ে উদ্বেগ জানিয়েছেন রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। শেষ পর্যন্ত ইনজুরির কারণে মাঠে নামতে না পারলেও, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় আলমাদা ও ফয়থ মাঠে উপস্থিত থাকবেন। মেসির এই বিদায়ী ম্যাচটি তাই সতীর্থদের পুনর্মিলন ও এক আবেগঘন উৎসবে পরিণত হতে যাচ্ছে।

শেয়ার করুন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ