মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল ও ২৭টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ: সংসদে সেতুমন্ত্রী

প্রকাশ:
Print news

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে। একই সঙ্গে ২৭টি বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেফটি অডিট কমিটি। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, সেফটি অডিট কমিটি মেট্রোরেল রুটের মোট ৭৩০টি বেয়ারিং প্যাড পর্যালোচনা করেছে। এর মধ্যে ১৪৭টিতে ছোটখাটো ত্রুটি এবং ২৯৭টিতে স্থাপন সংক্রান্ত ত্রুটি পাওয়া গেছে। তবে ২৭টি প্যাডকে গুরুতর বা ক্রিটিক্যাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ত্রুটি মোকাবিলায় কমিটির সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকা ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ২৭টি প্যাডের অবস্থা পর্যবেক্ষণে সেটেলমেন্ট মার্কার স্থাপন করা হয়েছে।

সংসদে মন্ত্রী আরও জানান, ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ফাটলগুলোর ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপনায় থাকা ফাটলগুলোর পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের লক্ষ্যে ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তবে সব ত্রুটিকে গুরুতর হিসেবে দেখছে না কর্তৃপক্ষ।

শেয়ার করুন
শিরোনাম :
মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ ৬৪ বছর বয়সে বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি পুষ্টিকর পাঁচমিশালি সবজি রান্নার সহজ রেসিপি ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন ও অনিয়মে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ফেসবুক ভিডিওর কল্যাণে আড়াই মাস পর স্ত্রীকে ফিরে পেলেন নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান বৃষ্টিতে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ ৬৪ বছর বয়সে বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি পুষ্টিকর পাঁচমিশালি সবজি রান্নার সহজ রেসিপি ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন ও অনিয়মে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ফেসবুক ভিডিওর কল্যাণে আড়াই মাস পর স্ত্রীকে ফিরে পেলেন নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান বৃষ্টিতে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল