
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কায়রন পোলার্ডকে। ৩৯ বছর বয়সী এই ক্যারিবীয় তারকা এতদিন ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে এই পদে কর্মরত ছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক ১৬ বছরের দীর্ঘ। ২০১০ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার পর থেকে ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি আইপিএল শিরোপা (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েও তার বড় অবদান রয়েছে। খেলোয়াড় হিসেবে ১৮৯টি আইপিএল ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে তিনি মোট ৩,৪১২ রান করেছেন এবং ৬৯টি উইকেট শিকার করেছেন। ২০২২ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসরের পরপরই তিনি দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আইপিএলে খেলোয়াড় হিসেবে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেন। খেলোয়াড় ও সহকারী স্টাফদের সঙ্গে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তৈরি করতে আমি মুখিয়ে আছি।
প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোলার্ড বলেন, এই ফ্র্যাঞ্চাইজিটি তার ক্যারিয়ার ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। খেলোয়াড় ও কোচ হিসেবে তার অর্জিত অভিজ্ঞতা দলের লক্ষ্য পূরণে কাজে লাগাতে চান তিনি। আগামী ডিসেম্বরে গোয়ায় অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের আগে শক্তিশালী দল গঠন এবং খেলোয়াড়দের ধরে রাখার পরিকল্পনা করাটাই এখন তার প্রাথমিক চ্যালেঞ্জ। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন অন্যান্য দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন একাধিক ক্লাবের হয়েও মাঠে নেমেছেন পোলার্ড।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০