মিরসরাইয়ে জামায়াত আমিরকে লাল কার্ড দেখানো যুবক ছাত্রদল কর্মী

প্রকাশ:
Print news

১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের গাড়িবহর শনিবার বিকেলে মিরসরাই থানা এলাকা অতিক্রম করার সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৫টার দিকে গাড়িবহরটি যখন মিরসরাই থানা মসজিদের সামনে পৌঁছায়, তখন মহাসড়কের ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক এই কার্ড প্রদর্শন করেন। এ সময় অন্য একজন ব্যক্তিকে ওই দৃশ্য ভিডিও করতে দেখা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চ উপলক্ষে স্থানীয় ফুটওভার ব্রিজসংলগ্ন মঞ্চে বিকেল ৪টা থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছিলেন। ডা. শফিকুর রহমানের গাড়ি যখন মঞ্চ থেকে প্রায় ৩০০ গজ দূরে থানা মসজিদের সামনে পৌঁছায়, তখন ওই যুবক ডিভাইডারের ওপর দাঁড়িয়ে জামায়াত আমিরকে উদ্দেশ্য করে লাল কার্ড দেখান। পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, নিশান মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য এবং উপজেলা ছাত্রদলের পৌরসভা ক্রীড়া কমিটির সঙ্গে যুক্ত। তিনি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালা মিয়ার ছেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জনসমক্ষে একজন জাতীয় নেতার প্রতি এ ধরনের আচরণ রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তারা একে ধৃষ্টতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের প্রতি এ ধরনের আচরণ বিকৃত মানসিকতার পরিচয় দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ