
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। পাশাপাশি দুই পক্ষ রাষ্ট্রদূত নিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে একমত হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজের মধ্যস্থতায় নিউইয়র্কে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসিম বৌরিতা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুটি পূর্ণাঙ্গ চুক্তিতে সই করেন তাঁরা।
এছাড়া বিমান যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনা হাতে নিয়েছে দুই দেশ। উল্লেখ্য, আব্রাহাম চুক্তির আওতায় ২০২১ সালে মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কোন্নয়নের সূচনা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০